দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাকিস্তানের সুদূর উত্তরে একটি বাস খাদে পড়ে শুক্রবার (৩ মে) ভোরে ২১ জন যাত্রী নিহত হয়, এবং ২১ জন আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ভোয়ানিউজ এক প্রতিবেদনে জানায়, স্থানীয় সরকারের একজন মুখপাত্র বলেছেন যে, সকাল সাড়ে ৫টার দিকে দেশটির গিলগিট বালতিস্তানের কারাকোরাম হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে।
‘বাসটি রাওয়ালপিন্ডি থেকে গিলগিটের উদ্দেশ্যে যাওয়ার পথে দিয়ামার জেলার হাইওয়েতে এসে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি উল্টে পাশের খাদে পড়ে যায়’- বলেন দিয়ামের জেলা উদ্ধার কর্মকর্তা শওকত রিয়াজ।
এ বিষয়ে দিয়ামারের জেলা প্রশাসক ফাইয়াজ আহমেদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় উদ্ধারকারী দল। পরে উদ্ধারকাজে অংশ নেয় সেনা হেলিকপ্টার। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুজনকে গিলগিট শহরে নেওয়া হয়েছে।

এ দুর্ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এক বিবৃতিতে তিনি বলেছেন, আহতদের প্রয়োজনীয় সব চিকিৎসা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এম