দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার দক্ষিণাঞ্চল থেকে একটি ব্রিগেড বাদে সব পদাতিক সেনাকে প্রত্যাহার করেছে ইসরায়েল। রোববার (৭ এপ্রিল) সেনাবাহিনীর এক সামরিক মুখপাত্র এই দাবি করেছেন। খবর- কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার।
ইসরায়েলি সেনাবাহিনী এই বিষয়ে বিস্তারিত জানায়নি। এই সেনা প্রত্যাহারের ফলে গাজার রাফা শহরে সামরিক অভিযান বিলম্বিত হবে কি না তা স্পষ্ট নয়। ইসরায়েলি নেতাদের দাবি, হামাসকে নির্মূল করতে হলে রাফায় অভিযান পরিচালনা করতে হবে।
মিসরের কায়রোতে যুদ্ধবিরতি ও ইসরাইলি জিম্মি মুক্তির লক্ষ্যে নতুন সমঝোতায় পৌঁছাতে আলোচনা শুরুর দিনে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র সেনা প্রত্যাহারের তথ্য জানালেন।
ছয় মাস আগে গত ৭ অক্টোবর গাজায় আগ্রাসন শুরু করে ইসরায়েল। তবে গত মাসে ইসরায়েলি সেনাবাহিনীর মনোযোগ ছিল উপত্যকার দক্ষিণাঞ্চলে।
মিশর সীমান্তের কাছে রাফাহ শহর ফিলিস্তিনিদের কাছে শেষ আশ্রয়স্থল হয়ে উঠেছে। এই শহরে দশ লাখের বেশি ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন।
ইসরায়েলি কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, গত ৭ অক্টোবর হামাসের হামলায় প্রায় ১২০০ জন নিহত ও ২৫০ জনকে জিম্মি করা হয়েছে। এই হামলার জবাবে গাজায় আগ্রাসন শুরু করে ইসরায়েল।
এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ইসরায়েলি হামলায় গত ৬ মাসে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৩৩ হাজার ছাড়িয়েছে।
ডিপি/