দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দক্ষিণ লন্ডনে শুক্রবার (২৯ মার্চ) বিকেলে যুক্তরাজ্য-ভিত্তিক স্বাধীন টিভি নিউজ চ্যানেলের ইরানী সাংবাদিক পুরিয়া জেরাতি ছুরিকাঘাতে আহত হয়েছে। ব্রিটিশ পুলিশ বলেছে যে, কাউন্টার টেররিজম অফিসাররা যুক্তরাজ্য-ভিত্তিক ইরানী সাংবাদিকের ছুরিকাঘাতের তদন্ত করছে। খবর ডয়েচ-ভেলে।
পুরিয়া জেরাতিকে ছুরি দিয়ে হামলা করা হয়। ৩০ বছর বয়সী সাংবাদিক তার পায়ে আঘাত পাওয়ার পরে দক্ষিণ লন্ডনের একটি ঠিকানায় পুলিশকে ডাকা হয়েছিল।
ইরান ইন্টারন্যাশনাল ইংলিশ এক্স এ পোস্ট করে বলেছে যে, জেরাতিকে লন্ডনে তার বাড়ির বাইরে হামলা করা হয়েছিল।।
"তিনি আহত হয়েছেন কিন্তু অবস্থা স্থিতিশীল। বিষয়টি মেট্রোপলিটন পুলিশ তদন্ত করছে।"
কর্তৃপক্ষ বলেছে যে, হামলার উদ্দেশ্য অস্পষ্ট হলেও, "যুক্তরাজ্য ভিত্তিক একটি ফার্সি ভাষার মিডিয়া সংস্থায় চাকুরীরত সাংবাদিক" হওয়ায় এই হামলার ঘটনা ঘটেছে কিনা, তারা তা "খোলা মন" নিয়ে তদন্ত করছেন।
"সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের এই গোষ্ঠীর প্রতি বেশ কয়েকটি হুমকির ঘটনা ঘটেছে," বলে এতে উল্লেখ করা হয়েছে।
ব্রিটেনের ন্যাশনাল ইউনিয়ন অফ জার্নালিস্ট (এনইউজে) জেরাতির সাথে সংহতি প্রকাশ করেছে।
এনইউজে-এর সাধারণ সম্পাদক মিশেল স্ট্যানিস্ট্রিট এক বিবৃতিতে বলেছেন, "পুরিয়ার উপর এই কাপুরুষোচিত আক্রমণ গভীরভাবে মর্মান্তিক, এবং আমাদের চিন্তাভাবনা তার সাথে রয়েছে, তার পরিবার এবং ইরান ইন্টারন্যাশনালের তার সকল সহকর্মীদের সাথে রয়েছে।"
প্রতিবেদনটির বিষয়ে ইরানি কর্মকর্তাদের কাছ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এম