দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় শহর খারকিভের একটি শিল্প এলাকায় বুধবার (২০ মার্চ) একটি রাশিয়ান ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে অন্তত ৫ জন নিহত এবং অন্তত ৮ জন আহত হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
বৃহস্পতিবার (২১ মার্চ) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ভোরে ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে আটজন আহত হয়েছেন এবং আবাসিক ভবন ও শিল্প স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে শহরের মেয়র ভিটালি ক্লিটসকো জানিয়েছেন।
টেলিগ্রাম মেসেজিং অ্যাপে ক্লিটসকো বলেন, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ইউনিগুলো রুশ এই আক্রমণ প্রতিহত করছে। তিনি বলেন, শহরের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়েছে।
তিনি আরও বলেছেন, ‘শত্রুর আক্রমণের ফলে ইতোমধ্যেই আটজন আহত হয়েছেন।’
ডিনিপ্রোপেট্রোভস্ক এবং খারকিভ অঞ্চলে রাশিয়ার হামলায় আরও ১৩ জন আহত হয়েছেন বলেও বুধবার জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
খারকিভের গভর্নর ওলেহ সিনিয়েহুবভ এক পৃথক বিবৃতিতে বলেছেন, আহতদের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে, যাদের মধ্যে ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে আঞ্চলিক পুলিশের তদন্ত বিভাগের প্রধান সের্হি বলভিনভ বলেছিলেন, খারকিভ শহরের একটি আটতলা ভবন এবং একটি কারখানায় ক্ষেপণাস্ত্র হামলার কারণে হতাহতের ঘটনা ঘটেছে।
বোলভিনভ বলেন, রুশ ক্ষেপণাস্ত্র শহরের খোলদনোহিরস্কি এলাকার একটি কারখানায় আঘাত হানে। ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, হামলার জেরে সৃষ্ট আগুন ২ হাজার বর্গমিটারের বেশি এলাকা গ্রাস করেছে।
পৃথকভাবে ডিনিপ্রোপেট্রোভস্কের গভর্নর সের্হি লাইসাক বলেছেন, ওই অঞ্চলের সিনেলনিকোভ এলাকায় রাতভর হামলায় ছয়জন আহত হয়েছেন, যাদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এম