দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে মাল্টার একটি বাণিজ্যিক জাহাজ উদ্ধার করা সম্ভব হয়েছে বলে দাবি করেছে ভারতীয় নৌবাহিনী। গতকাল শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ তথ্য জানায় ভারতীয় নৌবাহিনী। খবর এপি।
ওই পোস্টের ভাষ্য অনুযায়ী এমভি রুয়েন নামের বাল্ক ক্যারিয়ারের মাল্টার পতাকাবাহী জাহাজটিকে ভারতীয় উপকূল থেকে উদ্ধার করা হয়েছে বলে দাবী করা হয়। গত ডিসেম্বরে এটি ছিনতাই হয়।
ভারতীয় নৌবাহিনী দাবি করেছে, গত শুক্রবার প্রথম তারা এমভি রুয়েনকে আটক করতে সক্ষম হয়। পরে জলদস্যুদের সবাইকে আত্মসমর্পণ করতে বলা হয়। একপর্যায়ে জাহাজটিতে থাকা ৩৫ জলদস্যুর সবাই তাদের কাছে আত্মসমর্পণ করেন। এ সময় ১৭ জন ক্রু সদস্যকে উদ্ধার করেছে তারা। জাহাজটিতে কোনো ধরনের অবৈধ অস্ত্র, গোলাবারুদ বা মাদক রয়েছে কি না, তা তল্লাশি করে দেখা হচ্ছে।
এই অভিযানে ভারতীয় নৌবাহিনীর বিশেষ কমান্ডোরাও অংশ নেয় বলে বাহিনীর পক্ষে একজন মুখপাত্র জানিয়েছেন। এই অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা ও নাবিকদের নিরাপত্তার জন্য ভারতীয় নৌবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ, যোগ করেন তিনি।
উল্লেখ্য, গত মঙ্গলবার ২৩ নাবিকসহ ভারত মহাসাগর থেকে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে নিজেদের দখলে নেয় সোমালিয়ার জলদস্যুরা। তারা জাহাজটি সোমালিয়া উপকূলে নিয়ে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে।
এম