দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চীনের গুপ্তচর সন্দেহে ভারতে আটক করা হয় একটি কবুতরকে। অবশেষে, মুক্তি পেয়েছে কবুতরটি। ভারতের পুলিশের ছাড়পত্রের পরই বন্য জগতে ছাড়া হয় প্রাণীটিকে। দেশটির সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাতে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান।
গত বছরের মে মাস থেকে কবুতরটির সংগ্রাম শুরু হয়। ওই সময় মুম্বাইয়ের একটি বন্দর থেকে ধরা হয় কবুতরটিকে। সেসময় প্রাণীটির দুপায়ে দুটি অংটি ছিল, যেখানে একটি বার্তা ছিল। ধারণা করা হচ্ছিল, কবুতরটি চীনের। গুপ্তচরবৃত্তির জন্য কবুতরটি ব্যবহার করছে তারা। পরে, ভারতীয় পুলিশ কবুতরটিকে মুম্বাইয়ের বাই সাকারবাই দিনশো পেটিট হাসপাতালে পাঠায়। পরে, ভারতীয়রা বুঝতে পারে কবুতরটি রেসিং করতো ও এটি তাইওয়ানের। ভুলবশত এটি ভারতে চলে আসে। পরে পুলিশের অনুমতি সাপেক্ষে প্রাণীটিকে মুম্বাই সোসাইটি ফর দ্য প্রিভেনশন অব ক্রুলেয়েটি টু অ্যানিমেল সেন্টারে পাঠানো হয়। সেখানকার পশু চিকিৎসকরা গত মঙ্গলবার কবুতরটিকে মুক্ত করে দেয়।
এ বিষয়ে মন্তব্য জানতে মুম্বাইয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো বক্তব্য দিতে রাজি হয়নি।
গার্ডিয়ান বলছে, ভারতে পাখি জাতীয় প্রাণীকে আটকে রাখার বিষয়টি নতুন নয়। ২০২০ সালে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গুপ্তচর সন্দেহে একটি কবুতরকে আটক করা হয়। পরে সেটিকে ছেড়ে দেওয়া হয়েছিল।
এম/এফএইচ