দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নির্বাচনে দাঁড়ানোর খায়েশে বড় ধাক্কা খেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান। তোশাখানা মামলায় ইসলামবাদ হাইকোর্টে তিনি যে আবেদন করেছিলেন তা খারিজ করে দেওয়া হয়েছে। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউন’র।
আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনে জেল থেকেই প্রতিদ্বন্দ্বিতা করার খায়েশ প্রকাশ করেছিলেন ইমরান খান। কিন্তু আদালত তার সাজা স্থগিত করার আবেদন খারিজ করে দেওয়ায় ‘আপাতত’ নির্বাচনে অংশ নেওয়ার রাস্তা বন্ধ হয়ে গেল।
প্রধান বিচারপতি আমির ফারুক ও বিচারপতি তারিক মাহমুদ জাঙ্গাগিরির নেতৃত্বে ইসলামাবাদ হাইকোর্টের দ্বৈত বেঞ্চ বৃহ্স্পতিবার ইমরান খানের আবেদন খারিজ করে দেন। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গত ২৮ আগস্ট তোশাখানা মামলায় তার বিরুদ্ধে হাইকোর্টের সিদ্ধান্ত পরিবর্তনে এদিন আবেদন করেছিলেন।
এর আগে গত ৫ অক্টোবর তোশাখানা মামলায় ইমরান খানকে দোষী সাব্যস্ত করে একটি বিচারিক আদালত। এসময় তাকে তিন বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয়। ওই রায়ের পর গত ৮ আগস্ট আইনপ্রণেতা হিসেবে ইমরান খানকে অযোগ্য ঘোষণা করে পাকিস্তানের নির্বাচন কমিশন।
আদালতের ওই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে গিয়েছিলেন ইমরান খান। কিন্তু ইসলামাবাদ হাইকোর্টে প্রধান বিচারপতি ফারুক ও বিচারপতি জাঙ্গাগিরির দ্বৈত বেঞ্চ গত ২৮ আগস্ট ওই রায় স্থগিত করেন। পরে সাজা স্থগিত চেয়ে আরেকটি আবেদন করেন পিটিআই প্রধান। রায় স্থগিতাদেশের ওপর ওই আবেদনের যুক্তিতর্ক শেষে বৃহস্পতিবার সংরক্ষিত রায়ের জন্য নির্ধারণ করেন আদালত।
এইউ