দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে গোলাগুলিতে চারজন ভারতীয় সেনা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও অন্তত তিনজন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে রাজৌরির পুঞ্চ অঞ্চলের ডেরা কি গলির মধ্য দিয়ে যাওয়ার সময় সেনাবাহিনীর দুটি গাড়িতে সশস্ত্র গোষ্ঠী গুলি বর্ষণ করে। এরপর তুমুল সংঘর্ষ বাধে।
দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে শুক্রবার (২২ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
জানা যায়, গত বুধবার (২০ ডিসেম্বর) রাত থেকে ডেরা কি গলিসহ এর আশপাশের এলাকায় অভিযান শুরু করে ভারতীয় সেনারা। কাশ্মীরের এই এলাকাটিতে থেমে থেমে এখনও লড়াই চলছে। এলাকাটি ডিকেজি নামেও পরিচিত।
ভারতের একজন প্রতিরক্ষা মুখপাত্র বলেছেন, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাতে ডিকেজি-এর সাধারণ এলাকায় যৌথ অভিযান চালানো হয়েছিল। সেখানে এখনও লড়াই চলছে।
ডিকেজি নামে পরিচিত এই অঞ্চলটি গত কয়েক বছরে বিচ্ছিন্নতাবাদীদের আড্ডাস্থল এবং সেনাবাহিনীর ওপর বড় ধরনের হামলার জায়গায় পরিণত হয়েছে।
এর আগে, গত মাসে রাজৌরির কালাকোটে ভারতীয় সেনাবাহিনী বিশেষ অভিযান শুরু করার পরে দুই ক্যাপ্টেনসহ পাঁচজন সৈন্য নিহত হয়েছিল।
ডিপি/