দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় দুই অনুপ্রবেশকারী ঢুকে স্লোগান দিয়ে রঙিন গ্যাস স্প্রে করার ঘটনা ঘটেছে। এতে বিশৃঙ্খল পরিবেশের তৈরি হয়। খবর বিবিসি’র।
বুধবার ওই ঘটনার ছবিতে দেখা যায়, সংসদ সদস্য এবং নিরাপত্তা কর্মকর্তারা একজন অনুপ্রবেশকারীকে ধরার চেষ্টা করছেন। ওই অনুপ্রবেশকারীকে এক টেবিল থেকে আরেক টেবিলে লাফ দিতে দেখা যায়।
খবরে বলা হয়েছে, পরে নিরাপত্তা কর্মকর্তারা ওই দুজনকে ধরে ফেলেন এবং তাদের সরিয়ে নেওয়া হয়।
ভারতের পার্লামেন্টে ভয়াবহ সন্ত্রাসী হামলার ২২তম বার্ষিকীতে এ ধরনের ঘটনা ঘটল। আইনপ্রণেতারা জানিয়েছেন, ওই দুজন ভিজিটর গ্যালারি থেকে লাফিয়ে মূল অধিবেশনে ঢুকে পড়েন। তাদের উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়।
অধিবেশন চলাকালে ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় এই ঘটনা ঘটে। এরপর সাময়িক সময়ের জন্য সংসদের উভয় কক্ষে অধিবেশন মুলতবি করা হয়েছিল।
লোকসভার স্পিকার ওম বিড়লা বলেন, আমরা ঘটনার তদন্ত করছি এবং দিল্লির পুলিশকে তদন্তের আহ্বান জানিয়েছি। তিনি জানান, যে গ্যাস ছোড়া হয়েছিল তা ‘ক্ষতিকারক’ নয় বলে প্রাথমিক তদন্তে তারা জানতে পেরেছেন।
এদিকে রঙ্নি গ্যাস নিয়ে বিক্ষোভ করায় পার্লামেন্টের বাইরে থেকে একজন নারী ও পুরুষকে আটক করা হয়েছে।
এইউ