দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের উত্তরাখণ্ডে একটি টানেলে আটকে পড়া ৪১ শ্রমিকের সবাইকে উদ্ধার করেছে দেশটির উদ্ধারকারীরা। মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে সিল্কাইয়ারা টানেলে আটকে থাকা সব শ্রমিককে একে একে বের করে আনা হয়।
গত ১২ নভেম্বর থেকে ওই টানেলের ভেতর আটকা পড়েছিলেন এই ৪১ জন শ্রমিক। উদ্ধার করে আনা শ্রমিকদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। খবর টাইমস অব ইন্ডিয়া’র।
এর আগে বের করে আনা শ্রমিকদের সঙ্গে দেখা করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কার সিং ধামি।
উদ্ধারকাজ শুরু হওয়ার পর ধামি বলেন, সিল্কইয়ারা টানেলে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারকাজ শুরু হয়েছে। এখন পর্যন্ত ৮ জনকে উদ্ধার করা হয়েছে। অস্থায়ীভাবে তৈরি করা মেডিকেল ক্যাম্পে এই শ্রমিকদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।
এদিন উদ্ধাকারীরা বড় ধরনের সাফল্য পায়। নানা নাটকীয়তার পর আজই ওই শ্রমিকদের বের করে আনা হবে বলে জানায় উত্তরাখণ্ডের কর্মকর্তারা।
চূড়ান্ত পর্যায়ের উদ্ধারকাজ শুরুর আগে রাজ্যটির মুখ্যমন্ত্রী বলেছিলেন, আর কয়েক মিটার ধ্বংসাবশেষ খুঁড়লেই তাদের নাগাল পাওয়া যাবে। এজন্য নিষিদ্ধ ‘র্যাট-হোল’ মাইনিং পদ্ধতি ব্যবহার করা হয়েছে। প্রায় ৬০ মিটার পুরু পাথর ড্রিল করে ভেদ করতে ব্যর্থ হওয়ার পরই এমনটা করা হয়েছে বলে জানান তিনি।
এইউ