দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের উত্তরাখণ্ডের সিল্কইয়ারি টানেলে আটকা পড়া ৪১ শ্রমিককে আর কিছুক্ষণের মধ্যেই উদ্ধার করা হবে। ১৭ দিন ওই টানেলে আটকা থাকার পর তাদের উদ্ধার নিয়ে এমন সুখবর দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী পুষ্কার সিং ধামি। খবর এনডিটিভি’র।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী বলেন, আর কয়েক মিটার ধ্বংসাবশেষ খুঁড়লেই তাদের নাগাল পাওয়া যাবে। এজন্য নিষিদ্ধ ‘র্যাট-হোল’ মাইনিং পদ্ধতি ব্যবহার করা হয়েছে। প্রায় ৬০ মিটার পুরু পাথর ড্রিল করে ভেদ করতে ব্যর্থ হওয়ার পরই এমনটা করা হয়েছে বলে জানান তিনি।
মঙ্গলবার (২৮ নভেম্বর) এক টুইট বার্তায় তিনি বলেন, বাবা বউখ নাগজি এবং কোটি কোটি দেশবাসীর প্রার্থনা এবং সব উদ্ধারকারী দলের অক্লান্ত পরিশ্রমের ফলস্বরূপ শ্রমিকদের বের করার জন্য টানেলে পাইপ বসানোর কাজ সম্পন্ন হয়েছে। শিগগিরই সব শ্রমিক ভাইদের বের করে আনা হবে।
কর্মকর্তারা জানিয়েছেন, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) এবং জরুরি মেডিকেল কর্মীরা স্ট্রেচার নিয়ে টানেলের প্রবেশমুখে অপেক্ষায় আছেন। ওই শ্রমিকদের উদ্ধার হওয়া মাত্রই সরিয়ে নেওয়া হবে।
এইউ