দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিদেশিদের গাজা উপত্যকা ছাড়ার ব্যাপারে সম্মত হয়েছে মিশর, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। মিশরের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, তারা রাফাহ সীমান্ত দিয়ে মিশরে প্রবেশ করবে। খবর টাইমস অব ইসরায়েল’র।
ওই কর্মকর্তা জানান, বিদেশিরা অধিকৃত ফিলিস্তিনের যে অঞ্চল দিয়ে যাবে, সেখানে বিমান হামলা করা থেকে বিরত থাকতে সম্মত হয়েছে ইসরায়েল। তিনি আরও বলেন, এই আলোচনায় মধ্যস্থতা করেছে কাতার। সেখানে ফিলিস্তিনের সশস্ত্র গ্রুপ হামাস ও ইসলামিক জিহাদের পক্ষ থেকেও সম্মতি দেওয়া হয়।
এদিকে আরেকজন মিশরীয় কর্মকর্তা বলেছেন, শনিবার বিকেলের দিকে রাফাহ ক্রসিং পয়েন্ট খুলে দেওয়ার ‘নির্দেশনা’ পেয়েছেন তারা। গাজা থেকে আসা বিদেশিদের জন্য এই নির্দেশনা দেওয়া হয়েছে।
অন্যদিকে এই ক্রসিং পয়েন্ট দিয়ে গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার ব্যাপারেও আলোচনা চলছে বলে জানান প্রথম মিশরীয় কর্মকর্তা। তবে দুই কর্মকর্তাই নাম প্রকাশ না করার শর্তে মুখ খুলেছেন।
প্রসঙ্গত, গাজা উপত্যকার উত্তরাঞ্চল থেকে ফিলিস্তিনিদের সরে যেতে নির্দেশ দিয়েছে ইসরায়েল।
এইউ