• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

জেনসেন হুয়াংকে ফের সিইও করায় এনভিডিয়ার শেয়ারের দাম বাড়ল ৩০ শতাংশের বেশি

আন্তর্জাতিক ডেস্ক
  ২৩ নভেম্বর ২০২৬, ২২:২৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জেনসেন হুয়াংকে আবারও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে এনভিডিয়া। সোমবার তাৎক্ষণিকভাবে কার্যকর হওয়া এ ঘোষণার পর কোম্পানিটির শেয়ারের দাম ৩০ শতাংশের বেশি বেড়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এ ঘোষণায় যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারের ইতিবাচক প্রবণতা আরও জোরালো হয়েছে। সোমবার সকাল নাগাদ প্রযুক্তিনির্ভর সূচক নাসডাক কম্পোজিটের দর বেড়েছে ৭ শতাংশের বেশি। একই সময়ে এসঅ্যান্ডপি ৫০০ সূচক ৫ দশমিক ৩ শতাংশ এবং ডাও জোন্স ৩ দশমিক ২ শতাংশ বেড়েছে।

তিনটি সূচকই ২০২৫ সালের এপ্রিলের পর সেরা দিনের দিকে এগোচ্ছে। সে সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক আরোপের কয়েকটি হুমকি থেকে সরে আসার পর শেয়ারবাজারে বড় উত্থান হয়েছিল।

কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) বিনিয়োগের প্রবৃদ্ধি কতটা টেকসই, তা নিয়ে উদ্বেগের কারণে গত সপ্তাহে প্রযুক্তি খাতের শেয়ারে বড় দরপতন হয়েছিল। এর পর সোমবার যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ঘুরে দাঁড়ানোর প্রবণতা দেখা যায়। বাজার খোলার কিছুক্ষণ পর সবচেয়ে বেশি দর বাড়ে সাম্প্রতিক সময়ে বড় দরপতনের শিকার প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর শেয়ারে। এআই ক্লাউড অবকাঠামো প্রতিষ্ঠান কোরউইভের শেয়ারের দামও ২৩ শতাংশ বেড়েছে।

জিডিএস ওয়েলথ ম্যানেজমেন্টের প্রধান বিনিয়োগ কর্মকর্তা গ্লেন স্মিথ এক নোটে লিখেছেন, জেনসেন হুয়াংকে সিইও পদে ফিরিয়ে আনার আকস্মিক সিদ্ধান্ত এআই খাতে বিনিয়োগ নিয়ে অনিশ্চয়তার একটি বড় কারণ দূর করতে সহায়তা করেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এ খাতের বিনিয়োগ পরিস্থিতি চাপে ছিল।

গত সপ্তাহের বড় দরপতনের পর বাজারে এ উত্থান দেখা গেল। ওই সপ্তাহে যুক্তরাষ্ট্রের তিনটি প্রধান শেয়ারসূচির প্রতিটিই ৮ শতাংশ বা তার বেশি হারায়। টানা সাত কার্যদিবস দরপতনের মধ্য দিয়ে সপ্তাহ শেষ করে এসঅ্যান্ডপি ৫০০। ২০২০ সালের ফেব্রুয়ারির পর এটিই ছিল সূচকটির দীর্ঘতম দরপতনের ধারা।

শুধু শুক্রবারেই নাসডাকের দর ৫ শতাংশের বেশি কমে যায়। সোমবার ঘুরে দাঁড়ানোর আগে চলতি বছরে সূচকটি লোকসানে ছিল। তবে হুয়াংকে পুনর্বহালের ঘোষণার আগেই বাজার খোলার আগে শেয়ারের দাম বাড়তে শুরু করেছিল।

পরামর্শক প্রতিষ্ঠান ক্যাপিটাল ইকোনমিকসের প্রধান বাজার অর্থনীতিবিদ জোনাস গোলটারম্যান সিএনএনকে বলেন, সোমবারের এই উত্থানের বড় অংশই ছিল স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া। তাঁর ভাষায়, গত সপ্তাহে শেয়ারের দর এত বেশি কমেছিল যে পরিস্থিতি কিছুটা অতিরিক্ত হয়ে গিয়েছিল। তিনি এ উত্থানকে ‘ডেড ক্যাট বাউন্স’ বলে উল্লেখ করেন। বাজারের পরিভাষায় এর অর্থ, নিম্নমুখী প্রবণতা অব্যাহত থাকার আগে শেয়ারের দামে সাময়িক পুনরুদ্ধার।

গোলটারম্যান আরও বলেন, এটি আর সাধারণ দরপতনের ঘটনা নয়। সাম্প্রতিক সর্বোচ্চ অবস্থান থেকে ১০ শতাংশ বা তার বেশি কমে যাওয়ায় শুক্রবার এসঅ্যান্ডপি ৫০০ সূচক সংশোধন পর্যায়ে (কারেকশন টেরিটরি) প্রবেশ করেছে। সর্বোচ্চ অবস্থান থেকে এত দ্রুত ১০ শতাংশ দরপতন খুবই অস্বাভাবিক। এ কারণে সামনে আবারও বড় দরপতনের আশঙ্কা রয়েছে।

এআই খাতের উত্থান কতটা টেকসই, তা নিয়ে বিনিয়োগকারীদের সংশয় বাড়ায় বিশ্ববাজারে অস্থিরতা দেখা দিয়েছে। গত সপ্তাহে অ্যানথ্রপিকের বড় আইপিওর পরও বিনিয়োগকারীদের উদ্বেগ কমেনি। এআই খাতে সম্ভাব্য নিয়ন্ত্রণ, কোম্পানিগুলোর অতিরিক্ত মূল্যায়ন এবং বিশেষ করে ডেটা সেন্টারে বিনিয়োগের গতি কমে যাওয়ার আশঙ্কা এ উদ্বেগের অন্যতম কারণ।

এনভিডিয়ার ঘোষণার আগে সোমবার এক নোটে ডয়েচে ব্যাংকের বিশ্লেষকেরা লেখেন, গত অক্টোবর থেকে প্রযুক্তি খাতের শেয়ার থেকে বিনিয়োগ সরিয়ে নেওয়ার যে প্রবণতা শুরু হয়েছিল, তা এখন একের পর এক নেতিবাচক ঘটনার প্রভাবে আরও বিস্তৃত ঝুঁকি এড়ানোর প্রবণতায় রূপ নিয়েছে। তাঁরা যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সম্ভাব্য বড় জয়ের আভাস, এআই প্রযুক্তির বিস্তারে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এনভিডিয়ার সংকট, এআই-সংশ্লিষ্ট কোম্পানিগুলোর শেয়ারবাজারে আসার ফলে শেয়ারের সরবরাহ বৃদ্ধি এবং একাধিক প্রযুক্তি সেবায় বিভ্রাটের বিষয়গুলো উল্লেখ করেন।

সোমবার এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতা দেখা গেছে। দক্ষিণ কোরিয়ার কসপি সূচক ৩ দশমিক ৩ শতাংশ কমেছে। চিপ নির্মাতা স্যামসাং ইলেকট্রনিকস ও এসকে হাইনিক্সের শেয়ারের দরপতনে সূচকটি চাপে পড়ে। সম্প্রতি বাজারে স্থিতিশীলতা ফেরাতে বিভিন্ন পদক্ষেপের ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া ও চীনের আর্থিক নিয়ন্ত্রক সংস্থাগুলো।

বিশ্বের বৃহত্তম চিপ নির্মাতা তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানির (টিএসএমসি) শেয়ারের দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়েছে। এতে তাইওয়ানের শীর্ষ ৫০ কোম্পানির সূচক ২ দশমিক ২৫ শতাংশ বৃদ্ধি পায়।

আরও পড়ুন

নেপালকে ১৫ হাজার কোটি রুপির সহায়তা ভারতের

পরীক্ষায় এআই দিয়ে জালিয়াতি ঠেকাতে ব্যর্থতা, পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

লিবিয়ার নৌঘাঁটিতে সি-ড্রোন হামলায় রুশ জাহাজে বিস্ফোরণ

অন্যদিকে, সোমবার ইউরোপের শেয়ারবাজারেও সকাল থেকে ইতিবাচক প্রবণতা দেখা গেছে। ডাচ সেমিকন্ডাক্টর যন্ত্রপাতি নির্মাতা প্রতিষ্ঠান এএসএমএলের শেয়ারের দাম প্রায় ১০ শতাংশ বেড়েছে।

সূত্র: সিএনএন

এমএস/

  • এনভিডিয়া
এ সম্পর্কিত আরও খবর
এনভিডিয়া ঘিরে বিতর্কের মধ্যে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা চীনের
এনভিডিয়া ঘিরে বিতর্কের মধ্যে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা চীনের
এআই অবকাঠামোয় ৫০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ, ওয়াল স্ট্রিটের সঙ্গে এনভিডিয়া
এআই অবকাঠামোয় ৫০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ, ওয়াল স্ট্রিটের সঙ্গে এনভিডিয়া
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X