দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোনো মন্তব্য করতে চায় না ভারত। দেশটিতে বর্তমানে যা ঘটছে, তা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে মনে করে নয়াদিল্লি।
গত প্রায় এক সপ্তাহ ধরে বাংলাদেশের বিভিন্ন জেলায় রাজনৈতিক অস্থিরতা চলছে। এ পরিস্থিতির জন্য ভারতকে দায়ী করে সম্প্রতি বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত বৃহস্পতিবার লালমনিরহাটে এক জনসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি চলমান অস্থিরতার পেছনে সীমান্তের ওপারে থাকা প্রভুদের ইশারা রয়েছে বলে মন্তব্য করেন।
গতকাল শুক্রবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বক্তব্যের বিষয়ে জানতে চাওয়া হয়।
জবাবে রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাপ্রবাহ নিয়ে ভারতের কোনো মন্তব্য নেই। তবে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে নয়াদিল্লির অবস্থান আগের মতোই রয়েছে।
তিনি বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক গড়ে তুলতে চায়। দুই দেশের অভিন্ন ইতিহাস ও জনগণের মধ্যকার সাংস্কৃতিক বন্ধনের ভিত্তিতেই এ সম্পর্ক প্রতিষ্ঠিত।
যে আই