দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রজুড়ে এয়ার ট্রাফিক কন্ট্রোল কেন্দ্রগুলোর যোগাযোগব্যবস্থায় বড় ধরনের ত্রুটি দেখা দেওয়ায় দেশটির সব বিমানবন্দরে উড়োজাহাজের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।
শুক্রবার (১৩ নভেম্বর) স্থানীয় সময় এ সিদ্ধান্ত নেওয়ার পর যুক্তরাষ্ট্রজুড়ে অন্তত ৭ হাজার ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে।
ফ্লাইট চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, এক হাজারের বেশি ফ্লাইট বাতিল এবং প্রায় ১০ হাজার ফ্লাইট বিলম্বিত হয়েছে। আকাশে থাকা হাজার হাজার উড়োজাহাজকে অবতরণের অনুমতি দেয়া হলেও মাটিতে থাকা উড়োজাহাজগুলোকে উড্ডয়ন করতে দেয়া হয়নি। এ পরিস্থিতির প্রভাব যুক্তরাষ্ট্রের বাইরেও ছড়িয়ে পড়ে। কানাডা ও ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রগামী বেশ কিছু ফ্লাইট বাতিল করা হয়।
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, যোগাযোগব্যবস্থার এই বিপর্যয়ের পেছনে সাইবার হামলার কোনো লক্ষণ পাওয়া যায়নি।
হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় দেশটির হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী মার্কওয়েইন মুলিন বলেন, এখন পর্যন্ত এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি যে এটি আমাদের বিরুদ্ধে কোনো উদ্দেশ্যপ্রণোদিত হামলা।
তিনি জানান, নতুন কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থাসহ সম্ভাব্য সব কারণ খতিয়ে দেখছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ।
তবে যুক্তরাষ্ট্রের যোগাযোগব্যবস্থার এই বিপর্যয়ের সঙ্গে ইউরোপের ওই ঘটনাগুলোর কোনো সম্পর্ক রয়েছে—এমন তাৎক্ষণিক কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।
শুক্রবার যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবাও জানিয়েছে, দেশজুড়ে তাদের ইন্টারনেট ও যোগাযোগব্যবস্থায় সমস্যা দেখা দিয়েছে। তবে এ দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
উল্লেখ্য, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর দেশটিতে এ নিয়ে দ্বিতীয়বারের মতো এমন সিদ্ধান্ত নেয়া হলো। ২০২৩ সালের জানুয়ারিতে এফএএ দুই ঘণ্টারও কম সময়ের জন্য অভ্যন্তরীণ ফ্লাইটের উড্ডয়ন বন্ধ রেখেছিল। এ ঘটনায় বিমানবন্দরগুলোতে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দিয়েছে। তথ্যসূত্র: খবর রয়টার্স
এমজে