দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাশিয়ার রাজধানী মস্কোয় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই। বৈঠকে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির একটি বার্তা পুতিনের কাছে পৌঁছে দিয়েছেন তিনি।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, মস্কোর কেন্দ্রস্থলে ক্রেমলিনে পুতিন ও রেজাইয়ের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এ তথ্য জানিয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের খবরে বলা হয়েছে, রেজাই ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির বার্তা পুতিনের কাছে পৌঁছে দিয়েছেন। তবে ওই বার্তার বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
দীর্ঘদিন ধরে ইরান ও রাশিয়া ঘনিষ্ঠ মিত্র হিসেবে সম্পর্ক বজায় রেখে চলেছে। তবে সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশের সম্পর্কে কিছু পরিবর্তন এসেছে। ইউক্রেন যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছেন পুতিন। এ পরিস্থিতিতে মস্কো ও তেহরানের সম্পর্কের সমীকরণও বদলেছে।
সূত্র: আল-জাজিরা
/অ