দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির জয়ের পেছনে জীবনযাত্রার ব্যয় সংকটকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন দলটির নেতা হাকিম জেফ্রিস। তিনি বলেন, ‘জীবনযাত্রার ব্যয় কমানোর প্রতিশ্রুতি দিয়েই নির্বাচনে জয় পেয়েছে ডেমোক্র্যাটরা।’
নিউইয়র্কের প্রতিনিধি জেফ্রিস আগামী দিনে প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হতে পারেন। নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের পর তিনি বলেন, ‘সাধারণ মানুষ প্রতিশোধ নয়, বরং তাদের জন্য কাজ দেখতে চায়।’
জীবনযাত্রার ব্যয় সংকটের পাশাপাশি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি অসন্তোষও ভোটারদের উদ্বেগের অন্যতম প্রধান কারণ হিসেবে উঠে এসেছে বিভিন্ন জনমত জরিপে।
মার্কিন সংবাদমাধ্যম এমএস নাওকে দেওয়া সাক্ষাৎকারে জেফ্রিস বলেন, ‘দেখুন, আমেরিকার মানুষ আমাদের কাছে প্রতিশোধ চায় না। তারা চায়, আমরা তাদের জন্য কাজ করি। কারণ, জীবনযাত্রার ব্যয় অনেক বেশি।’
তিনি আরও বলেন, ‘আমরা জীবনযাত্রার ব্যয় কমানোর প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে লড়েছি, সেই প্রতিশ্রুতির ভিত্তিতেই জয় পেয়েছি। এখন জীবনযাত্রার ব্যয় কমানোর বিষয়টিকে সামনে রেখেই আমাদের সরকার পরিচালনার দায়িত্ব পালন করতে হবে।’
সূত্র: আল-জাজিরা
/অ