দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের প্রভাব পড়তে শুরু করেছে ইসরায়েলের রাজনীতিতেও। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরোধীরা তাকে ক্ষমতা থেকে সরিয়ে নতুন সরকার গঠনের পথ খুঁজছেন। তাদের দাবি, নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে ইসরায়েলের দীর্ঘদিনের দ্বিদলীয় সমর্থন নষ্ট করেছেন।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র এক সপ্তাহ আগে ইসরায়েলে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে নেতানিয়াহুর ডানপন্থী জোট পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারায়। তবে তাকে ক্ষমতা থেকে সরানোর মতো সুস্পষ্ট পথও তৈরি করতে পারেনি বিরোধীরা।
এখন যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফলকে নেতানিয়াহুর বিরুদ্ধে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছেন তার বিরোধীরা। তাদের মতে, মার্কিন নির্বাচনের ফলাফল প্রমাণ করেছে, নেতানিয়াহুর নেতৃত্ব ইসরায়েলের জন্য ক্ষতিকর হয়ে উঠেছে।
মধ্য বামপন্থী বিরোধী দল ডেমোক্র্যাটস পার্টির প্রধান ইয়ার গোলান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, মধ্যবর্তী নির্বাচনের ফলাফল দেখিয়েছে, ডেমোক্র্যাট ও রিপাবলিকান, উভয় দলের কাছেই নেতানিয়াহু কতটা ‘বিষাক্ত’ হয়ে উঠেছেন।
মধ্যপন্থী বিরোধী নেতা ইয়ার লাপিদ বলেছেন, নেতানিয়াহু ক্ষমতায় থাকলে ইসরায়েল তা বহন করতে পারবে না।
সূত্র: রয়টার্স
/অ