• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

মার্কিন নির্বাচন: বাংলাদেশ সময় অনুযায়ী কখন শুরু, ফল জানা যাবে কখন?

আন্তর্জাতিক ডেস্ক
  ০৩ নভেম্বর ২০২৬, ১৬:৪২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মঙ্গলবার ভোটগ্রহণ শুরু হচ্ছে। দেশজুড়ে ২৩ কোটিরও বেশি নিবন্ধিত ভোটার প্রতিনিধি পরিষদের ৪৩৫টি, সিনেটের ৩৫টি আসন এবং ৩৬টি অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচনে ভোট দেবেন। বাংলাদেশ সময় মঙ্গলবার বিকেল ৪টায় প্রথম ভোটকেন্দ্র খুলবে ভার্মন্টে। তবে ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই চূড়ান্ত ফল জানা যাবে না। হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার আসনগুলোর ফল পেতে কয়েক ঘণ্টা, এমনকি কয়েক দিনও লাগতে পারে। বর্তমানে কংগ্রেসের উভয় কক্ষই রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকায় এবারের নির্বাচনে ক্ষমতার ভারসাম্য বদলানোর সম্ভাবনার দিকে নজর রয়েছে সবার।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বাংলাদেশ সময় কখন শুরু হবে ভোটগ্রহণ?

যুক্তরাষ্ট্রে ভোটগ্রহণ শুরুর কেন্দ্রীয়ভাবে নির্দিষ্ট কোনো সময় নেই। প্রতিটি অঙ্গরাজ্য তাদের নিজ নিজ নিয়ম অনুযায়ী ভোটগ্রহণের সময় নির্ধারণ ও পরিচালনা করে। তবে দেশটিতে আজ সবার আগে ভোটগ্রহণ শুরু হবে ভার্মন্ট রাজ্যে স্থানীয় সময় ভোর ৫টায়। বাংলাদেশ সময় অনুযায়ী মঙ্গলবার বিকেল ৪টায় ভোটকেন্দ্র খুলে দেওয়া হবে। এরপর নিউ জার্সি, ভার্জিনিয়া, কানেকটিকাট এবং কেনটাকিতে স্থানীয় সময় সকাল ৬টায় (বাংলাদেশ সময় বিকেল ৫টায়) শুরু হবে ভোটদান।

এছাড়া জর্জিয়া, ফ্লোরিডা, পেনসিলভানিয়া ও নিউ ইয়র্কে বাংলাদেশ সময় মঙ্গলবার বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে ভোটগ্রহণ শুরু হবে। ওহাইও ও নর্থ ক্যারোলিনায় ভোটগ্রহণ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়। মিশিগানে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় কেন্দ্রগুলো খোলা হবে।

ভোটগ্রহণ শেষ কখন?

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন টাইম জোনের কারণে ধাপে ধাপে কেন্দ্রগুলো বন্ধ হতে শুরু করবে। সবার আগে ইন্ডিয়ানা ও কেনটাকিতে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় রাত ৪টায়) ভোটগ্রহণ সম্পন্ন হবে। মিশিগানে রাত ৮টায় এবং কানসাসে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় (উভয় স্থানে বাংলাদেশ সময় ভোর ৬টায়) ভোট গ্রহণ শেষ হবে। এছাড়া আইওয়াতে রাত ৮টায় (বুধবার বাংলাদেশ সময় ভোর ৭টায়) কেন্দ্রগুলো বন্ধ হবে।

সবার শেষে ভোট কেন্দ্র বন্ধ হবে আলাস্কায়, যা পূর্বাঞ্চলীয় সময় অনুযায়ী বুধবার রাত ১টার দিকে। বাংলাদেশ সময় বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১২টার দিকে ভোটগ্রহণ সমাপ্ত হবে এই রাজ্যে।

চূড়ান্ত ফলাফল মিলবে কখন?

ভোটগ্রহণ শেষ হতে শুরু করার সঙ্গেই মঙ্গলবার রাত থেকে প্রাথমিক ও আংশিক ফলাফল প্রকাশ হতে শুরু করবে। মঙ্গলবার পুরো সন্ধ্যা পেরিয়ে বুধবারেও একের পর এক অঙ্গরাজ্যের গণনার ফল সামনে আসবে। রাজ্যগুলোর ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার পর নির্বাচনী কর্মকর্তারা তাদের নিজস্ব ভোট গণনার আনুষ্ঠানিক ডেটা প্রকাশ করা শুরু করবেন।

তবে প্রাথমিক ফলের সঙ্গে চূড়ান্ত বিজয়ী নিশ্চিতের সম্পর্ক নেই। নির্বাচনী কর্মকর্তারা কেন্দ্রভিত্তিক ব্যালট যাচাই ও গণনা শেষে পরিসংখ্যান প্রকাশ শুরু করবেন। মার্কিন বার্তা সংস্থা দ্য অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) মতো গণমাধ্যমগুলো সেই তথ্য বিশ্লেষণ করে আনুষ্ঠানিকভাবে কোনো আসনের বিজয়ী নিশ্চিত করে থাকে।

যে আসনগুলোতে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, সেগুলোর ফল পুরোপুরি পরিষ্কার হতে কয়েক ঘণ্টা, এমনকি কয়েক দিন পর্যন্ত সময় লেগে যেতে পারে। ফলে ভোট শেষ হওয়ার পরপরই কোন দল কংগ্রেসের নিয়ন্ত্রণ পেতে যাচ্ছে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নাও হতে পারে।

যেভাবে ভোট দেবেন মার্কিন ভোটাররা

ভোটাররা তাদের সুবিধা অনুযায়ী, ডাকযোগে, আগাম ভোট দিয়ে কিংবা নির্বাচনের দিন, অর্থাৎ মঙ্গলবার সশরীরে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনের রাতের পরও বিপুল পরিমাণ মেইল ব্যালট, প্রোভিশনাল ব্যালট এবং অন্যান্য বিশেষ ভোট গণনা করা অব্যাহত থাকে। এ কারণে চূড়ান্ত ও সরকারিভাবে ফল পেতে কয়েক দিন বা কয়েক সপ্তাহ পর্যন্ত লেগে যায়।

সবার নজর থাকবে যেসব আসনের লড়াইয়ে

সিনেটের নিয়ন্ত্রণ নিতে ডেমোক্র্যাটদের ৪টি বাড়তি আসনে জয় পেতে হবে। অপরদিকে প্রতিনিধি পরিষদের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য ডেমোক্র্যাটদের প্রয়োজন অন্তত ৩টি অতিরিক্ত আসন।

দুই মূল দলের হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতায় যেসব মূল লড়াইয়ের দিকে সবার চোখ থাকবে

মিশিগান : ডেমোক্র্যাটিক প্রতিনিধি হ্যালি স্টিভেন্স রোববার রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে সমর্থন জানানোর পর পরিস্থিতি বদলে গেছে। সেখানে ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সায়েদ এবং ট্রাম্পের অনুসারী মাইক রজার্সের মাঝে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে।

ফ্লোরিডা : ডেমোক্র্যাট প্রার্থী অ্যাঞ্জি নিক্সন সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছেন রিপাবলিকান সিনেটর অ্যাশলে মুডির বিপক্ষে।

জর্জিয়া : ডেমোক্র্যাটিক সিনেটর জন অসফ লড়ছেন রিপাবলিকান প্রার্থী মাইক কলিন্সের সঙ্গে।

মেইন : অভিজ্ঞতা ও জনপ্রিয়তার বিচারে শক্ত অবস্থানে থাকা রিপাবলিকান সিনেটর সুসান কলিন্সের বিপক্ষে দাঁড়িয়েছেন ডেমোক্র্যাট ট্রয় জ্যাকসন।

নিউ হ্যাম্পশায়ার : ডেমোক্র্যাটিক প্রতিনিধি ক্রিস পাপাসের মুখোমুখি হচ্ছেন সাবেক রিপাবলিকান সিনেটর জন সুনুনু।

নর্থ ক্যারোলিনা : সিনেট আসনে ডেমোক্র্যাট রয় কুপার লড়াই করছেন রিপাবলিকান প্রার্থী মাইকেল হোয়াটলির বিরুদ্ধে।

আরও পড়ুন

ইউক্রেনে ত্রাণ বিতরণ কেন্দ্রে রাশিয়ার বোমা হামলা, নিহত ২৬

আরও কমলো জ্বালানি তেলের দাম

সূত্র: আল-জাজিরা

/অ

  • মার্কিন নির্বাচন
  • ফলাফল
এ সম্পর্কিত আরও খবর
পুলিশের এএসআই নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ, দেখবেন যেভাবে
পুলিশের এএসআই নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ, দেখবেন যেভাবে
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, করবেন যেভাবে
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, করবেন যেভাবে
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ: পাসের হারে এগিয়ে ছাত্রীরা
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ: পাসের হারে এগিয়ে ছাত্রীরা
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, কোন বোর্ডে পাসের হার কত?
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, কোন বোর্ডে পাসের হার কত?
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X