• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব
ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাব 

ভারতের এক রাজ্যে সর্বোচ্চ সতর্কতা জারি, প্রস্তুত ২১ উদ্ধারকারী দল

আন্তর্জাতিক ডেস্ক
  ২৬ অক্টোবর ২০২৬, ১২:৩৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’। আগামী বুধবার (২৮ অক্টোবর) ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। এ পরিস্থিতিতে রাজ্যজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে অন্ধ্রপ্রদেশ সরকার। উদ্ধার ও ত্রাণকাজের জন্য প্রস্তুত রাখা হয়েছে ২১টি দল।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সোমবার (২৬ অক্টোবর) ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টির শক্তি বাড়তে থাকায় অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। জরুরি পরিষেবা পুনরুদ্ধারে কোনো ধরনের বিলম্ব সহ্য করা হবে না বলেও সতর্ক করেছেন তিনি।

ভারতের আবহাওয়া অধিদপ্তরের সোমবার সকাল সাড়ে ৫টার বুলেটিন অনুযায়ী, পূর্বমধ্য ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় অর্ণবে পরিণত হয়েছে। সোমবার মধ্যরাতের মধ্যে এটি প্রবল ঘূর্ণিঝড় এবং মঙ্গলবার (২৭ অক্টোবর) অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

ঘূর্ণিঝড়টি বুধবার সকাল নাগাদ বাপাটলা ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী এলাকা দিয়ে অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। এ সময় বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ১১৫ থেকে ১২৫ কিলোমিটার থাকতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১৪০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।

পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনগুলোকে নিয়ন্ত্রণকক্ষ চালু, নিয়মিত জনসাধারণকে সতর্কবার্তা দেওয়া এবং জরুরি সাড়াদান কার্যক্রম সমন্বয়ের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রতি চার ঘণ্টা পরপর ঘূর্ণিঝড় পরিস্থিতির বুলেটিন প্রকাশ করতেও বলেছেন তিনি।

উপকূলীয় এলাকার বাসিন্দাদের প্রয়োজন অনুযায়ী নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া এবং সব মাছ ধরার নৌকা তীরে ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি যোগাযোগ ও পরিবহনব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কায় অন্তঃসত্ত্বা নারীদের আগেভাগে হাসপাতালে স্থানান্তরের প্রস্তুতি নিতে বলা হয়েছে।

উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের জন্য অন্ধ্রপ্রদেশে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর ১০টি এবং রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীর ১১টি দল প্রস্তুত রাখা হয়েছে।

আরও পড়ুন

ইরানে আজ হামলা হবে না, জানালেন ট্রাম্প

এদিকে ২৭ ও ২৮ অক্টোবর উত্তর অন্ধ্রপ্রদেশ এবং মধ্য উপকূলীয় জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোনো কোনো এলাকায় অস্বাভাবিক ভারী বৃষ্টিও হতে পারে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কায় বিদ্যুৎ বিভাগকেও প্রস্তুত থাকতে বলা হয়েছে। এ জন্য বিভিন্ন এলাকায় নিয়ন্ত্রণকক্ষ চালু করা হয়েছে। ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তার স্পর্শ না করতে এবং জরুরি প্রয়োজনে ১৯১২ নম্বরে যোগাযোগ করতে বাসিন্দাদের সতর্ক করেছে বিদ্যুৎ করপোরেশন।

কে

  • অর্ণব
এ সম্পর্কিত আরও খবর
সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত
সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, ৫ জেলায় স্কুল বন্ধ ঘোষণা
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, ৫ জেলায় স্কুল বন্ধ ঘোষণা
ঘূর্ণিঝড় অর্ণবের কবলে আমিন খান, সর্বশেষ যা জানা গেল
ঘূর্ণিঝড় অর্ণবের কবলে আমিন খান, সর্বশেষ যা জানা গেল
ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে?
ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে?
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X