দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আফগানিস্তানের হিন্দু কুশ অঞ্চলে মাঝারি ধরনের ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ২। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন এ তথ্য জানানো হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) স্থানীয় সময় রাত ১১টা ৪৪ মিনিটে এই কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।
তবে এদিন আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা প্রাথমিকভাবে ৫.৮ বলে অনুমান করেছিল ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি)। যদিও সেই তথ্য পরে সংশোধন করে ৫.২ হিসেবে নির্ধারণ করেছে সংস্থাটি।
ইএমএসসির দেওয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তি ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৯০ কিলোমিটার (১১৮ দশমিক ০৬ মাইল) গভীরে।
ভূমিকম্পের তীব্রতায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এ বিষয়ে পরবর্তীতে আর কোনো বিস্তারিত তথ্য মেলেনি।
কে