দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গণনা প্রায় শেষের দিকে। সর্বশেষ ফল অনুযায়ী, অল্প ব্যবধানে এগিয়ে থেকে চতুর্থবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা। তার প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারো সামান্য ব্যবধানে পিছিয়ে থেকে হেরেছেন।
বাংলাদেশ সময় সোমবার (২৬ অক্টোবর) ভোর সোয়া ছয়টার দিকে আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ব্রাজিলের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, তখন পর্যন্ত ৯৮ শতাংশ ভোট গণনা হয়েছে। চতুর্থ মেয়াদে তাকে ব্রাজিলের প্রেসিডেন্ট পদে দেখতে ভোট দিয়েছেন ৬ কোটি ৪০ লাখেরও বেশি ভোটার। অন্যদিকে বলসোনারো পেয়েছেন ৪৮ শতাংশ ভোট। ভোটসংখ্যা ৫ কোটি ৯০ লাখের কিছু বেশি।
এই জয়ের মাধ্যমে এক নতুন ইতিহাস সৃষ্টি করলেন লুলা। আধুনিককালে ব্রাজিলের আর কোনও রাজনীতিবিদ প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম ধাপে হেরে গিয়ে দ্বিতীয় ধাপে জয়লাভ করতে পারেননি।
লুলার দল ওয়ার্কার্স পার্টির প্রধান এদিনিও সিলভা সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের আনন্দ-উল্লাসের ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘গণতন্ত্রের জন্য এক ঐতিহাসিক মোড়।’ সেই ভিডিওতে সমর্থকদের উচ্চস্বরে ‘ওলে, ওলে, ওলে, ওলে, ওলা! লুলা, লুলা!’ স্লোগান দিতে দেখা যায়।
১৯৮০-এর দশকে রাজনীতিতে আসা লুলা এ পর্যন্ত মোট সাতবার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ২০০২ থেকে ২০১০ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে এবং পরবর্তীতে ২০২২ সালে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি।
রোববারের এই জয়ের মাধ্যমে লাতিন আমেরিকার বৃহত্তম অর্থনীতিতে বামপন্থিদের আধিপত্য বজায় থাকল।
কেএম