দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাড়িবহর লক্ষ্য করে কাচের বোতল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার রাতে জেরুজালেমের মাহানে ইয়েহুদা বাজারের পাশ দিয়ে নেতানিয়াহুর গাড়িবহর যাওয়ার সময় এ ঘটনা ঘটে। ৭৭তম জন্মদিন উদ্যাপন করতে সেখানে যাচ্ছিলেন তিনি।
নেতানিয়াহুর গাড়িবহর নির্বিঘ্নে চলাচলের সুযোগ দিতে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল হালকা রেল চলাচল। এ সময় গাড়িবহর দেখতে ও নেতানিয়াহুকে অভ্যর্থনা জানাতে জড়ো হয়েছিলেন হাজারো ইসরায়েলি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বোতল নিক্ষেপের পর নিরাপত্তাকর্মীরা দ্রুত জনতার জন্য তৈরি করা প্রতিবন্ধকতা পেরিয়ে সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজতে শুরু করেন। তবে এতে গাড়িবহরের চলাচল ব্যাহত হয়নি।
মাহানে ইয়েহুদা বাজারে পৌঁছালে নেতানিয়াহু ও তার স্ত্রী সারাকে জন্মদিনের সংগীত বাজিয়ে স্বাগত জানানো হয়। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে উপস্থিত ব্যক্তিদের হাতে লিকুদ দলের পতাকার পাশাপাশি ইরানের সিংহ ও সূর্যখচিত পতাকাও দেখা যায়। এ সময় নেতানিয়াহুকে ফুলের তোড়া নাড়তে দেখা যায়। পরে সেটি তিনি আবার জনতার দিকে ছুড়ে দেন।
বোতল নিক্ষেপের ঘটনায় নিন্দা জানিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির। ঘটনাটিকে ‘অত্যন্ত গুরুতর’ বলে অভিহিত করেন তিনি।
বেন গভির বলেন, ‘প্রধানমন্ত্রীর বিরুদ্ধে উসকানি এবং তার বিরুদ্ধে নেওয়া পদক্ষেপগুলোর পরিণতি ও প্রতিক্রিয়া রয়েছে। বামপন্থীদের বলছি, দায়িত্বশীল আচরণ করুন। কথায় মানুষ মারা যেতে পারে।’
/অ