• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

ইনস্টাগ্রাম-ফেসবুকে নারী পরিচয়ে ২৭ ফেইক আইডি, হানিট্র্যাপে পড়লেন ৮২ জন

আন্তর্জাতিক ডেস্ক
  ২১ অক্টোবর ২০২৬, ০৬:৫৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতের তেলেঙ্গনার হায়দারাবাদে হানিট্র্যাপ পরিচালনা ও সামাজিক যোগাযোগমাধ্যমে নারী সেজে বিভিন্ন ব্যক্তিকে তাদের অন্তরঙ্গ ছবি ও ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করার দায়ে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ওই যুবক নারী পরিচয়ে সখ্যতা গড়ে পরবর্তীতে অর্থ না দিলে ভুক্তভোগীদের ব্যক্তিগত ছবি বা ভিডিও ফাঁস করে দেওয়ার হুমকি দিতেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

গ্রেফতার ব্যক্তির নাম কোনদাবাথথুলা পবন কুমার। তিনি হায়দারাবাদ শহরের কুকাটপল্লী এলাকার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত পবন কুমারের ইনস্টাগ্রামে ১৩টি ও ফেসবুকে ১৪টি ফেইক আইডি রয়েছে। সেগুলোতে কলকাতার এক নারীর ছবি ব্যবহার করা হতো। পবন কুমার নিয়মিতই এসব আইডি দিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে নারী পরিচয়ে যোগাযোগ করতেন। অনলাইনে তাদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়তেন এবং পরে চ্যাটিং যৌন ইঙ্গিতপূর্ণ বিষয়ের দিকে গড়াতো।

তদন্তকারীরা জানান, কথার ফাঁদে ফেলে তিনি ভুক্তভোগীদের কাছ থেকে তাদের ব্যক্তিগত ছবি বা ভিডিও আদায় করতেন।

চরমিনার জোনের ডিতিপি কিরণ প্রভাকর বলেন, এক পর্যায়ে তিনি ভুক্তভোগীদের সঙ্গে অনলাইনে ওই নারীর ভাই হিসেবে যোগাযোগ করতেন এবং তাদের ব্যক্তিগত ছবিগুলো ছড়িয়ে দেওয়ার কিংবা পুলিশে অভিযোগ দেওয়ার ভয় দেখাতেন। এতে করে ওইসব ব্যক্তির কাছ থেকে তার টাকা আদায় করার সুবিধা হতো।

পুলিশের ধারণা, এইসব সোশ্যাল মিডিয়া প্রোফাইল ব্যবহার করে অভিযুক্ত তিন থেকে চার বছর সময়ের মধ্যে এক হাজারেরও বেশি ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছেন। তাদের মধ্যে ৮২ জন তার সঙ্গে ব্যক্তিগত ছবি বা ভিডিও শেয়ার করেছেন। ভুক্তভোগীদের মধ্যে চিকিৎসক, ব্যবসায়ী, অধ্যাপক, বেসরকারি কোম্পানির কর্মকর্তাসহ নানা পেশার মানুষ রয়েছেন।

ভুক্তভোগীদের মধ্যে তেলেঙ্গনার বাইরের বিভিন্ন প্রদেশ থেকে রয়েছেন ২৪ জন ও ভারতের বাইরে থাকেন এমন আছেন নয়জন। নিজের বিশ্ববিদ্যালয়ের এক সহপাঠীর কাছ থেকেও ব্যক্তিগত ছবি/ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চার লাখ টাকা আদায় করেছিলেন অভিযুক্ত যুবক।

আরও পড়ুন

ইরান সরকারের পতন ঘটাতে প্রতিশ্রুতিবদ্ধ ট্রাম্প-নেতানিয়াহু

ব্ল্যাকমেইলের মাধ্যমে তিনি এখন পর্যন্ত বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ১৮ লাখ রূপি আদায় করেছেন বলে ধারণা করছেন তদন্তকারীরা। এর বাইরে তিনি আরেক ব্যক্তিকে ব্যবসায় বিনিয়োগে উচ্চ লাভের প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে ৭ লাখ ১৬ হাজার রূপি আদায় করেছেন।

পুলিশের অভিযানে তার কাছ থেকে তিনটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, একটি পেনড্রাইভ জব্দ করা হয়েছে। এ সময় তার ব্যবহৃত দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ও তিনটি ব্যাংক অ্যাকাউন্টের সন্ধান পেয়েছেন তদন্তকারীরা। সূত্র: এনডিটিভি

কে

  • গ্রেফতার
এ সম্পর্কিত আরও খবর
টাইগার শ্রফকে গুলি করা সেই ৩ জন যেভাবে গ্রেফতার, কারা তারা?
টাইগার শ্রফকে গুলি করা সেই ৩ জন যেভাবে গ্রেফতার, কারা তারা?
ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৭
ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৭
হাদি হত্যায় অভিযুক্তদের ভারতে প্রবেশে সহায়তাকারী ফিলিপ সাংমা গ্রেফতার
হাদি হত্যায় অভিযুক্তদের ভারতে প্রবেশে সহায়তাকারী ফিলিপ সাংমা গ্রেফতার
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X