দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের সরকারকে উৎখাতের প্রচেষ্টা সম্পন্ন করতে নিজেদের প্রতিশ্রুতির কথা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রোববারও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ‘আমরা ইরানের শাসনব্যবস্থার অবসান ঘটানোর কাজ সম্পন্ন করতে প্রতিশ্রুতিবদ্ধ। এ বিষয়ে ট্রাম্পের সঙ্গে আমি বহুবার আলোচনা করেছি, যার মধ্যে গত পরশুর আলোচনাও রয়েছে।’
এর আগে সোমবার আকস্মিক সফরে ইসরায়েলে গিয়ে ইরান নিয়ে নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
ইসরায়েলি প্রধানমন্ত্রীর মুখপাত্র ডোরন স্পিলম্যান নিশ্চিত করেছেন, দক্ষিণ নেগেভ মরুভূমি অঞ্চলের উভদা বিমানঘাঁটিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বার্তা সংস্থা রয়টার্সকে স্পিলম্যান জানান, বৈঠকে নেতানিয়াহু ও হেগসেথ আঞ্চলিক হুমকি এবং এসব হুমকি মোকাবিলায় আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক উভয় ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অংশীদারত্ব নিয়ে আলোচনা করেন।
তবে হেগসেথের ইসরায়েল সফর নিয়ে পেন্টাগন এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।
সূত্র: আল-জাজিরা
/অ