• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

অর্থসংকটে গাজায় খাদ্যসহায়তা এক-তৃতীয়াংশ কমাচ্ছে ডব্লিউএফপি

আন্তর্জাতিক ডেস্ক
  ২০ অক্টোবর ২০২৬, ০৭:১৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শীতের শুরুতে অর্থসংকটের কারণে ফিলিস্তিনের গাজা উপত্যকায় খাদ্যসহায়তা কমাতে বাধ্য হচ্ছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

গাজার ক্ষুধার্ত পরিবারগুলোর জন্য খাদ্যসহায়তা প্রায় এক-তৃতীয়াংশ হ্রাস করেছে ডব্লিউএফপি। এতে প্রায় পাঁচ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। সোমবার (১৯ অক্টোবর) এসব তথ্য জানিয়েছে ডব্লিউএফপি।

ডব্লিউএফপি জানিয়েছে, গত তিন বছরে গাজার ৯০ শতাংশ পর্যন্ত পরিবারের জন্য খাদ্যসহায়তা জীবনরক্ষাকারী অবলম্বন হিসেবে কাজ করেছে।

২০২৫ সালের অক্টোবর মাসে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। এরপর থেকে সংস্থাটির দলগুলো প্রতি মাসে প্রায় ১৬ লাখ মানুষের কাছে খাদ্যসামগ্রী, গমের আটা, রুটি, রান্না করা খাবার, পুষ্টিসহায়তা, স্কুলের নাশতা ও নগদ অর্থ পৌঁছে দিয়েছে। তবে অর্থের অভাবে চলতি মাসে গাজার সবচেয়ে ঝুঁকিপূর্ণ ১১ লাখ মানুষকে সহায়তা দিচ্ছে ডব্লিউএফপি। সেপ্টেম্বরে এ সংখ্যা ছিল ১৬ লাখ।

ডব্লিউএফপি জানিয়েছে, পরিবারগুলোর জন্য খাদ্য বরাদ্দ অর্ধেক করা হয়েছে। এখন প্রতিটি পরিবার দুটি খাদ্য প্যাকেটের পরিবর্তে একটি প্যাকেট পাবে। গমের আটার পরিমাণও কমানো হয়েছে।

এ ছাড়া ৭৫ হাজার পরিবারের জন্য নগদ সহায়তার পরিমাণ কমানো হয়েছে। গাজাজুড়ে প্রতিদিন রান্না করা খাবার বিতরণের সংখ্যাও আড়াই লাখ থেকে কমিয়ে দেড় লাখে নামানো হবে।

সংস্থাটি বলেছে, ইসরায়েলি সামরিক নিয়ন্ত্রণের ‘হলুদ রেখা’র কাছাকাছি এলাকাসহ দুর্গম অঞ্চলে বসবাসকারী পরিবারগুলোকে প্রতিদিনের পরিবর্তে এক দিন পরপর রান্না করা খাবার দেওয়া হবে।

তবে, আপাতত গাজার এক-তৃতীয়াংশ রুটির চাহিদা পূরণকারী বেকারিগুলোকে সহায়তা দিয়ে যাবে ডব্লিউএফপি। পাশাপাশি ৩ লাখ নারী ও শিশুকে পুষ্টিসহায়তা এবং ২ লাখ শিক্ষার্থীকে স্বাস্থ্যকর স্কুলের নাশতা দেওয়া অব্যাহত থাকবে।

গাজায় খাদ্যসহায়তা কমানোর সিদ্ধান্ত এমন সময়ে নিতে হচ্ছে যখন উপত্যকাটির ৮০ শতাংশের বেশি মানুষ বেকার। ফলে বাজারে পাওয়া গেলেও অনেক পরিবারের পক্ষে তাজা শাকসবজি ও আমিষসমৃদ্ধ খাবার কেনা সম্ভব হচ্ছে না।

ডব্লিউএফপির হিসাব অনুযায়ী, গাজার প্রায় ৬৭ শতাংশ মানুষ-আনুমানিক ১৪ লাখ ব্যক্তি-সংকট পর্যায়ের বা তার চেয়ে গুরুতর খাদ্য অনিরাপত্তার মধ্যে রয়েছে। ২০২৫ সালের শেষ দিকে এ হার ছিল ৭৭ শতাংশ।

সংস্থাটি বলেছে, পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও তা সীমিত ও ভঙ্গুর। জরুরি খাদ্যসহায়তা না পেলে প্রায় ২ লাখ মানুষ অনাহারে মৃত্যুর ঝুঁকি এড়াতে পারবে না।

এদিকে গাজার প্রতি পাঁচটি শিশুর মধ্যে মাত্র একটি পর্যাপ্ত বৈচিত্র্যপূর্ণ খাবার পায়। স্বাস্থ্যসেবা ও অন্যান্য জরুরি সেবায় প্রবেশাধিকারও সীমিত রয়েছে।

শীত ঘনিয়ে আসায় জরুরি খাদ্যসহায়তা চালু রাখা, প্রয়োজনীয় প্রকৌশলগত সহায়তা দেওয়া এবং ছোট শিশু ও অন্তঃসত্ত্বা ও স্তন্যদানকারী নারীদের অপুষ্টি প্রতিরোধে দ্রুত অর্থায়নের আহ্বান জানিয়েছে ডব্লিউএফপি।

আরও পড়ুন

সহিংসতা ও নিরাপত্তা উদ্বেগের মধ্যে ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ করল পাকিস্তান

সংস্থাটি জানায়, ২০২৬ সালে ফিলিস্তিনে তাদের কার্যক্রমের জন্য বরাদ্দ গত কয়েক বছরের প্রাপ্ত অর্থের অর্ধেকেরও কম। গাজা ও পশ্চিম তীরে আগামী মার্চ পর্যন্ত জরুরি কার্যক্রম চালিয়ে যেতে তাদের ৪৫ কোটি ডলার প্রয়োজন।

অর্থসংকটের প্রভাব পড়েছে পশ্চিম তীরেও। সেখানে সেপ্টেম্বরে সহায়তা পাওয়া মানুষের সংখ্যা ৪ লাখ থেকে কমিয়ে ২ লাখে নামানো হয়েছে।

কে

  • গাজা
  • অর্থ
  • সহায়তা
এ সম্পর্কিত আরও খবর
চলতি অর্থবছরে স্থানীয় সরকার নির্বাচন পুরোপুরি শেষ করা সম্ভব না 
চলতি অর্থবছরে স্থানীয় সরকার নির্বাচন পুরোপুরি শেষ করা সম্ভব না 
জ্বালানি খাতে বিনিয়োগ বাড়াতে বড় পরিকল্পনা সরকারের
জ্বালানি খাতে বিনিয়োগ বাড়াতে বড় পরিকল্পনা সরকারের
মঠবাড়িয়ায় ৭৯টি পূজামণ্ডপে যুবদল নেতা মামুন খানের অর্থসহায়তা
মঠবাড়িয়ায় ৭৯টি পূজামণ্ডপে যুবদল নেতা মামুন খানের অর্থসহায়তা
সৌদি আরবে হামলায় হুতিদের পাশে ইরান, মিলছে গোয়েন্দা সহায়তাও: প্রতিবেদন
সৌদি আরবে হামলায় হুতিদের পাশে ইরান, মিলছে গোয়েন্দা সহায়তাও: প্রতিবেদন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X