• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

এডেন বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা

দেশ টিভি ডেস্ক
  ১৭ অক্টোবর ২০২৬, ০৮:০৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

ইয়েমেনের দক্ষিণাঞ্চলের এডেন আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি মিলিশিয়া। অন্যদিকে, লোহিত সাগর উপকূলের সৌদি তেল রপ্তানি কেন্দ্র ইয়ানবুর দিকে ধেয়ে আসা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শুক্রবার (১৬ অক্টোবর) জোট জানায়, লোহিত সাগরের আকাশে দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং সৌদি আরবের দক্ষিণাঞ্চল ও রিয়াদ অঞ্চলে তিনটি ড্রোনও ধ্বংস করা হয়েছে। তবে এসব হামলার জন্য কারা দায়ী, তা জানায়নি জোট।

এডেনের নিরাপত্তা বিভাগের তথ্য অনুযায়ী, হুতি মিলিশিয়ার ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র বিমানবন্দর চত্বরে আঘাত হানে। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এটি বিমানবন্দরটিতে দ্বিতীয় হামলা। তবে হামলার দায় তাৎক্ষণিকভাবে স্বীকার করেনি হুতি গোষ্ঠী।

হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ক্ষেপণাস্ত্র দুটি আঘাত হানার সময় কায়রোগামী ইয়েমেনিয়া এয়ারওয়েজের একটি উড়োজাহাজ উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল বলে জানিয়েছে নিরাপত্তা বিভাগ।

সৌদি আরবের পশ্চিমাঞ্চলে লোহিত সাগরের তীরে অবস্থিত ইয়ানবু দেশটির তেল রপ্তানির গুরুত্বপূর্ণ কেন্দ্র। হরমুজ প্রণালি এড়িয়ে লোহিত সাগর দিয়ে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল পাঠানোর সুযোগ রয়েছে এই বন্দর দিয়ে।

আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি ও জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে শুক্রবার ব্রেন্ট ক্রুডের দাম সাময়িকভাবে ব্যারেলপ্রতি ১১০ ডলারে পৌঁছায়। গত মে মাসের পর এই প্রথম তেলের দাম ওই পর্যায়ে ওঠে।

এর আগে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জিজান অঞ্চল ও দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর খামিস মুশাইতে সতর্কতা জারি করে। গত মাসে আবারও সংঘাত শুরু হওয়ার পর এসব এলাকায় প্রায়ই সতর্কবার্তা দেওয়া হচ্ছে।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে হুতিদের সংঘাত দেশটির মানবিক সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা বাড়িয়েছে। সহায়তা সংস্থাগুলো জানিয়েছে, পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে।

গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে বিস্তৃত আঞ্চলিক সংঘাতের আরেকটি রণক্ষেত্রে পরিণত হয়েছে ইয়েমেন।

২০১৪ সালে হুতিরা রাজধানী সানা দখল করলে ইয়েমেনের যুদ্ধ শুরু হয়। পরের বছর সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট হস্তক্ষেপ করে। দীর্ঘ অচলাবস্থার পর ২০২২ সালে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়, যা চলতি বছর পর্যন্ত টিকে ছিল।

সংঘাত নতুন করে শুরু হওয়ার পর থেকে সৌদি আরবের বিমানবন্দর, তেল স্থাপনা ও অন্যান্য অবকাঠামো লক্ষ্য করে বারবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুতিরা।

আরও পড়ুন

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়াকে বরখাস্ত করলেন ট্রাম্প

সাম্প্রতিক দিনগুলোতে ইয়েমেনের সরকার-নিয়ন্ত্রিত এলাকায়ও হামলা চালিয়েছে গোষ্ঠীটি। এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে অন্তর্বর্তী রাজধানী এডেনের বিমানবন্দর ও প্রেসিডেন্ট প্রাসাদ রয়েছে।

সূত্র- টিআরটি ওয়ার্ল্ড

যে আই

  • ক্ষেপণাস্ত্র
  • হামলা
এ সম্পর্কিত আরও খবর
ইয়েমেনে ব্যাপক সংঘর্ষ ও বিমান হামলা, ১৬৮ হুতি সদস্য নিহত
ইয়েমেনে ব্যাপক সংঘর্ষ ও বিমান হামলা, ১৬৮ হুতি সদস্য নিহত
ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ স্থাপনায় হামলার ইঙ্গিত ট্রাম্পের
ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ স্থাপনায় হামলার ইঙ্গিত ট্রাম্পের
রুশ তেল শোধনাগারে হামলা নিয়ে ট্রাম্পের সমালোচনা, পাল্টা জবাব জেলেনস্কির
রুশ তেল শোধনাগারে হামলা নিয়ে ট্রাম্পের সমালোচনা, পাল্টা জবাব জেলেনস্কির
ব্রাহ্মণবাড়িয়ায় মাদক বিক্রির অভিযোগে বাড়িতে হামলা-ভাঙচুর
ব্রাহ্মণবাড়িয়ায় মাদক বিক্রির অভিযোগে বাড়িতে হামলা-ভাঙচুর
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।