দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাপানের আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে তিন ঘণ্টার মধ্যে পূর্ব জাপানে দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে চিবা ও ইবারাকি প্রিফেকচার কেঁপে উঠলেও কোনো ভূমিকম্পই সুনামি সৃষ্টি করেনি।
কিয়োডো নিউজ জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি (জেএমএ)-এর বরাত দিয়ে জানিয়েছে, প্রথম ভূমিকম্পটি স্থানীয় সময় ভোর ৪টা ১৩ মিনিটে চিবা প্রিফেকচারের উত্তর-পূর্বাঞ্চলে আঘাত হানে। এর প্রাথমিক মাত্রা ছিল ৪.৮।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৫০ কিলোমিটার (৩১ মাইল) গভীরে এবং জাপানের সাত-স্তরবিশিষ্ট ভূকম্পন তীব্রতা স্কেলে আসাহি শহরে এর তীব্রতা ছিল ৪।
এতে ইবারাকি প্রিফেকচারসহ আশপাশের এলাকাতেও ভূকম্পন অনুভূত হয়।
প্রায় তিন ঘণ্টা পর দ্বিতীয় ভূমিকম্পটি ইবারাকি প্রিফেকচারে আঘাত হানে। সংস্থাটির তথ্য অনুযায়ী, ৪ মাত্রার এই ভূমিকম্পের তীব্রতা হিতাচিওমিয়ায় ৩ রেকর্ড করা হয়।
সংস্থাটি জানিয়েছে, কোনো ভূমিকম্পই সুনামি সৃষ্টি করেনি।
দ্বিতীয় ভূমিকম্পটি স্থানীয় সময় সকাল ৭টা ১৪ মিনিটে আঘাত হানে এবং এর উৎপত্তিস্থল ছিল প্রায় ৬০ কিলোমিটার (৩৭ মাইল) গভীরে।
সাম্প্রতিক সময়ে জাপানে বেশ কয়েকটি ভূমিকম্প হয়েছে। গত ১ অক্টোবর উত্তর-পূর্ব চিবায় ৫.১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর আগে ২৯ সেপ্টেম্বর পূর্ব জাপানে ৪.৯ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল। তারও আগে ২৩ আগস্ট ওই অঞ্চলে ৫.৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে, যাতে টোকিওতে ৪০ জনেরও বেশি মানুষ আহত হন।
কে