দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের সঙ্গে চলমান সংঘাত খুব শিগগিরই শেষ হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ মন্তব্যের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ওয়াশিংটন ডিসিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর নতুন একটি ফেডারেল প্ল্যাটফর্ম উদ্বোধনের অনুষ্ঠানে বক্তব্য দেন ট্রাম্প। এ সময় ইরানের পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি দেশটি খুব খারাপ অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। ইরানের সঙ্গে সংঘাতের বিষয়ে তিনি বলেন, এটি খুব শিগগিরই শেষ হয়ে যাবে।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ইরান নিয়ে সাম্প্রতিক সামরিক পদক্ষেপের আগে তেলের দাম যেভাবে ছিল, আবারও সেভাবে কমে আসবে।
ট্রাম্পের বক্তব্যের পর সংঘাত দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা নিয়ে বাজারে আশাবাদ তৈরি হলে তেলের দাম কমে যায়।
সূত্র: মিডল ইস্ট আই
এমএস/