দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যাত্রীর পাওয়ারব্যাংকে আকস্মিক আগুন ধরে যাওয়ায় ফ্রাংকফুর্ট থেকে লিসবনগামী লুফথানসা এয়ারলাইন্সের একটি ফ্লাইট ফ্রান্সের লিওন বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) পর্তুগালের রাজধানীর দিকে যাওয়ার পথে মাঝ আকাশে এই বিপত্তি ঘটে। ১৯০ জন যাত্রী নিয়ে এয়ারবাস এ৩২১-২০০ মডেলের বিমানটি এই দুর্ঘটনার মুখে পড়ে।
লুফথানসার এক মুখপাত্র জানান, আগুন লাগার পর কেবিন ক্রুরা অসাধারণ পেশাদারিত্বের পরিচয় দেন। তারা তাৎক্ষণিকভাবে লিথিয়াম ব্যাটারির জন্য বিশেষভাবে তৈরি একটি অগ্নিনিরোধক প্রতিরক্ষামূলক ব্যাগে পাওয়ারব্যাংকটি সুরক্ষিত করেন।
ক্রুদের দ্রুত পদক্ষেপের কারণে এই ঘটনায় কেউ হতাহত হননি। তবে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাইলট ফ্লাইটটিকে ফ্রান্সের লিওন বিমানবন্দরে অবতরণের সিদ্ধান্ত নেন। পরবর্তীতে বিমানটি নিরাপদে অবতরণ করে।
হঠাৎ এই জরুরি অবতরণের ফলে যাত্রীদের ফ্লাইট যাত্রা ব্যাহত হয়। তবে লিওন শহরে হোটেলে এক রাত কাটানোর পর রোববার যাত্রীরা যথারীতি গন্তব্যের উদ্দেশ্যে পুনরায় যাত্রা শুরু করেন। তথ্যসূত্র: ডন
কেএম