দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সৌদি আরবের পবিত্র নগরী মক্কা, উত্তর-পশ্চিমাঞ্চলের তাবুক, লোহিত সাগর উপকূলের জেদ্দা ও ইয়ানবু এবং দক্ষিণাঞ্চলের তাইফে সম্ভাব্য বিপদের সতর্কতা জারি করেছিল দেশটির সিভিল ডিফেন্স। পরে এসব এলাকায় বিপদের আশঙ্কা কেটে গেছে বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার সৌদি কর্তৃপক্ষের জারি করা দিনের প্রথম দফার সতর্কবার্তাগুলোর মধ্যে এসব সতর্কতা ছিল। জাতীয় আগাম সতর্কীকরণ প্ল্যাটফর্মের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকাগুলোতে সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্ক করা হয়।
পরে সিভিল ডিফেন্স জানায়, মক্কা, তাবুক, জেদ্দা, ইয়ানবু ও তাইফে যে সম্ভাব্য বিপদের আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছিল, তা কেটে গেছে।
তবে সতর্কতার কারণ সম্পর্কে কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।
সূত্র: আল-জাজিরা
/অ