• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

যে কারণে নিউইয়র্ক সফর সংক্ষিপ্ত করলেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
  ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নিরাপত্তা সতর্কতার পর নিউইয়র্ক সফর কয়েক ঘণ্টায় সীমিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সফরে তিনি নিউইয়র্কে রাতে থাকবেন না বলে ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। ইসরায়েলি চ্যানেল ১৩-এর বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক দিনগুলোতে নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠকের পর নেতানিয়াহুর যুক্তরাষ্ট্রে অবস্থান দীর্ঘ না করার পরামর্শ দেওয়া হয়। এসব বৈঠকের কয়েকটিতে নেতানিয়াহুও উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থাপিত গোয়েন্দা পরিস্থিতিতে সফর নিয়ে নির্দিষ্ট কিছু সতর্কতার কথা জানানো হয়েছিল। তবে কী ধরনের সতর্কতা দেওয়া হয়েছে, তা প্রকাশ করা হয়নি।

পরিকল্পনা অনুযায়ী, নেতানিয়াহু বুধবার রাতে ইসরায়েল ছাড়বেন, বৃহস্পতিবার সকালে নিউইয়র্কে পৌঁছাবেন এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেবেন। এরপর একই দিন ইসরায়েলে ফিরে যাবেন। নিউইয়র্কে রাতে থাকার পরিকল্পনা থাকছে না।

নেতানিয়াহুর এই সফরকে ঘিরে নিউইয়র্কে বিক্ষোভের আশঙ্কাও রয়েছে। গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযান এবং অধিকৃত পশ্চিম তীরের নীতির প্রতিবাদে বিক্ষোভের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর এক দিন আগে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে ‘ভয়াবহ গণহত্যার স্থপতি’ হিসেবে আখ্যা দেন। মামদানি এর আগে নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছিলেন। একই সঙ্গে তিনি স্বীকার করেছিলেন, নিউইয়র্ক নগর কর্তৃপক্ষের ওই পরোয়ানা কার্যকর করার আইনগত ক্ষমতা নেই।

২০২৪ সালের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহু এবং ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

ট্রাম্পের সঙ্গে বৈঠক হচ্ছে না

সংক্ষিপ্ত সফরসূচিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর কোনো বৈঠক রাখা হয়নি। দুই নেতার বৈঠকের জন্য ইসরায়েলের পক্ষ থেকে আগে চেষ্টা করা হলেও নিউইয়র্কে তাদের সময়সূচি এমনভাবে মেলেনি যাতে বৈঠকটি সম্ভব হয়। একজন মার্কিন কর্মকর্তাও জানিয়েছেন, সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ট্রাম্প যেসব নেতার সঙ্গে বৈঠক করবেন, সেই তালিকায় নেতানিয়াহু নেই।

এ ছাড়া টেক্সাসে ব্যবসায়ী ইলন মাস্কের সঙ্গে নেতানিয়াহুর বৈঠকের জন্য নির্ধারিত সফরও বাতিল করা হয়েছে। নেতানিয়াহুর সফরের প্রস্তুতিতে ইসরায়েলের একটি অগ্রবর্তী দল সেখানে পৌঁছালেও শেষ পর্যন্ত সেই কর্মসূচি বাতিল হয় বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

আরও পড়ুন

আটলান্টিকের তলদেশে ছড়িয়ে পড়ছে তেজস্ক্রিয় বর্জ্য, মিলল ভয়ংকর চিত্র

যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম ইরানের

ফলে যুক্তরাষ্ট্রে নেতানিয়াহুর এবারের সফর কার্যত জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার মধ্যেই সীমিত থাকছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

/অ

  • নিউইয়র্ক
  • বেনিয়ামিন নেতানিয়াহু
  • নিরাপত্তা
এ সম্পর্কিত আরও খবর
নিউইয়র্কে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক
নিউইয়র্কে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক
নিউইয়র্কে প্রধানমন্ত্রীর প্রথম দিনের কার্যক্রম নিয়ে সন্ধ্যায় প্রেস ব্রিফিং
নিউইয়র্কে প্রধানমন্ত্রীর প্রথম দিনের কার্যক্রম নিয়ে সন্ধ্যায় প্রেস ব্রিফিং
গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন নিরাপত্তা চুক্তিকে ‘ভালো’ বলল ডেনমার্ক
গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন নিরাপত্তা চুক্তিকে ‘ভালো’ বলল ডেনমার্ক
নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X