দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইসরায়েলের হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে, অথচ দেশটি পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) স্বাক্ষরকারী নয় এবং তাদের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের আওতায় নেই বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান।
জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে পেজেশকিয়ান বলেন, ইসরায়েলের হাতে পারমাণবিক অস্ত্র থাকা এবং তাদের পরিদর্শনের আওতায় না থাকার বিষয়টি স্পষ্ট দ্বিচারিতা। অথচ ইরানের ক্ষেত্রে পরমাণু পরিদর্শকদের যেতে বলা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
পেজেশকিয়ান বলেন, ‘তারা (ইসরায়েলিরা) হত্যা করে, আর আমাদের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়, আমাদের শাস্তি দেওয়া হয়।’
তিনি আরও বলেন, ‘ইসরায়েল গাজায় ৭০ হাজারের বেশি নিরপরাধ মানুষকে নির্মমভাবে হত্যা করেছে। অথচ ইরান আলোচনার টেবিলে থাকা অবস্থায় বোমা হামলার শিকার হয়েছে।’
ইরানের প্রেসিডেন্ট ইসরায়েলের বিরুদ্ধে ‘সন্ত্রাসীর মতো’ আচরণের অভিযোগও করেন। তিনি বলেন, ইসরায়েল বিভিন্ন শহর ও প্রদেশের যেকোনো এলাকায় হামলা চালায় এবং হত্যাকাণ্ড ঘটায়।
পেজেশকিয়ানের ভাষ্য, ইসরায়েল নিজেদের হাতে থাকা প্রযুক্তি ব্যবহার করে গণহত্যা চালাচ্ছে এবং এরপর অন্যদের ‘সন্ত্রাসী’ হিসেবে আখ্যা দিচ্ছে।
সূত্র: আল-জাজিরা
/অ