দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফিলিস্তিনকে উপেক্ষা করে শান্তির কথা বলা যায় না বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিন ও গাজার পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ফিলিস্তিন আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের ওপর একটি খোলা ক্ষত হয়ে আছে।
পেজেশকিয়ান বলেন, গাজা বেসামরিক মানুষের দুর্ভোগ ঠেকাতে আন্তর্জাতিক ব্যবস্থার ব্যর্থতার প্রতীক হয়ে আছে। কয়েক দশক ধরে বিভিন্ন প্রস্তাব গৃহীত হলেও দখলদারত্ব ও সহিংসতা অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, বিশ্বে যতদিন দখলদারত্ব, আগ্রাসন ও অবিচার অব্যাহত থাকবে, ততদিন ‘প্রতিরোধ’ চলতে থাকবে।
ইরানের প্রেসিডেন্ট বলেন, নিরলস হত্যাকাণ্ড ও ব্যাপক ধ্বংসযজ্ঞের মধ্যেও গাজা মানুষের মধ্যে প্রতিরোধের ওপর বিশ্বাস আরও শক্তিশালী করেছে। বোমা হামলা ও অবরোধ দিয়ে প্রতিরোধকে ধ্বংস করা যায় না বলেও মন্তব্য করেন তিনি।
পেজেশকিয়ান বলেন, ‘কোনো মানুষকে যদি তার ভূমি থেকে উচ্ছেদ করা হয়, সে প্রতিরোধ করবে। তার ঘরবাড়িতে যদি বোমা হামলা, আগ্রাসন ও হামলা চালানো হয়, সে প্রতিরোধ করবে। তার আর কী-ই বা করার আছে?’
জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া বক্তব্যে তিনি ফিলিস্তিন সংকটকে আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে তুলে ধরেন।
সূত্র: আল-জাজিরা
/অ