• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

চার দফা কমার পর বিশ্ববাজারে সামান্য বাড়ল তেলের দাম

দেশ টিভি ডেস্ক
  ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

টানা চারদিন কমার পর বিশ্ববাজারে সামান্য বাড়ল অপরিশোধিত জ্বালানি তেলের দাম। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) লেনদেনের শুরুতে ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) উভয় ধরনের তেলের দামই ঊর্ধ্বমুখী ছিল।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বাজারসংশ্লিষ্টরা বলছেন, চারদিন তেলের দাম কমার পর বিনিয়োগকারীরা এখন কিছুটা সতর্ক হচ্ছেন। এ কারণে তেলের দামে সামান্য বেড়েছে। পাশাপাশি, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো আলোচনা হয় কি না, সেদিকেও নজর রাখছেন বিনিয়োগকারীরা।

মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৬টা ২১ মিনিটে ব্রেন্ট ক্রুডের নভেম্বরের ফিউচার চুক্তির দাম ব্যারেলপ্রতি ২২ সেন্ট বা ০ দশমিক ২২ শতাংশ বেড়ে ১০০ দশমিক ৫৭ ডলারে দাঁড়িয়েছে।

অন্যদিকে, অক্টোবরে সরবরাহের ডব্লিউটিআই ফিউচার চুক্তির দাম দুই সেন্ট বা ০ দশমিক ০২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৫ দশমিক ৮০ ডলারে উঠেছে। এই চুক্তির মেয়াদ মঙ্গলবার শেষ হচ্ছে।

এছাড়া, তুলনামূলকভাবে বেশি লেনদেন হওয়া নভেম্বরের ডব্লিউটিআই চুক্তির দাম ১৩ সেন্ট বা দশমিক ১৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ৪৯ ডলারে দাঁড়িয়েছে।

এক ব্যারেল অপরিশোধিত তেলে প্রায় ১৫৮ দশমিক ৯৯ লিটার থাকে। আর বর্তমান বাজারমূল্য অনুসারে প্রতি মার্কিন ডলারের দাম প্রায় ১২৩ টাকা।

এই হিসাবে ব্রেন্ট ক্রুডের ব্যারেলপ্রতি ১০০ দশমিক ৫৭ ডলার বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার ৩৭০ টাকা। অর্থাৎ প্রতি লিটার অপরিশোধিত তেলের দাম প্রায় ৭৭ দশমিক ৮০ টাকা।

নভেম্বরে সরবরাহের ডব্লিউটিআইয়ের দাম ব্যারেলপ্রতি ৯২ দশমিক ৪৯ ডলার প্রায় ১১ হাজার ৩৭৬ টাকা। সে হিসাবে প্রতি লিটারের দাম প্রায় ৭১ টাকা।

উল্লেখ্য যে, এগুলো বিশ্ববাজারে অপরিশোধিত তেলের আনুমানিক লিটারপ্রতি দাম। বাংলাদেশের পাম্পে বিক্রি হওয়া জ্বালানি তেলের দাম এভাবে সরাসরি নির্ধারিত হয় না। পরিশোধন, পরিবহন, কর, শুল্ক ও অন্যান্য খরচ যোগ হওয়ার পর খুচরা বাজারের দাম নির্ধারিত হয়।

বাজারে তেলের দামের গতিপথে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। চলতি সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দুই দেশের মধ্যে সম্ভাব্য আলোচনার বিষয়ে অপেক্ষা করছেন বিনিয়োগকারীরা।

যুক্তরাষ্ট্র ও ইরান পরস্পরকে হুমকি দিয়ে চলেছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে বসতে আগ্রহী। পেজেশকিয়ান চলতি সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে যাওয়ার কথা রয়েছে।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, সাম্প্রতিক দরপতনের পর ডব্লিউটিআইয়ের দাম বাড়া এবং ব্রেন্টের ঊর্ধ্বমুখী অবস্থানকে সাধারণত ‘শর্ট-কভারিং’ বা আগের দরপতনের পর ঝুঁকি কমানোর প্রবণতা হিসেবে দেখা যায়।

তার মতে, এটি তেলের বাজারে মৌলিক পরিবর্তনের ইঙ্গিত নয়। কূটনৈতিক তৎপরতার গতিপথ স্পষ্ট না হওয়া পর্যন্ত তেলের দাম একটি নির্দিষ্ট সীমার মধ্যে ওঠানামা করতে পারে।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা রিয়াদ ও সৌদি আরামকোর ইয়ানবু স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে। একই সঙ্গে, সৌদি-সমর্থিত বাহিনীকে লোহিত সাগরের উপকূল থেকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টা জোরদারের কথাও জানিয়েছে তারা।

তিনটি ইরানি সূত্র জানিয়েছে, হুথিদের হামলা কমাতে চীন সরাসরি তেহরানকে চাপ দিয়েছে। সম্প্রতি হুথিদের সামরিক তৎপরতা বেড়ে যাওয়ার পর সৌদি আরবও বেইজিংয়ের কাছে সহযোগিতা চেয়েছিল।

পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনে হামলার পর ইয়ানবু দিয়ে কিছু চালান বন্ধ রাখতে হয়েছিল। এরপর সৌদি আরামকো হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানি বাড়িয়েছে।

আরও পড়ুন

জাপানে আঘাত হানল টাইফুন, ৩০০ ফ্লাইট বাতিল

ট্যাংকার ট্র্যাকিং তথ্য অনুযায়ী, রোববার উপসাগরের ভেতরে সাতটি সুপারট্যাংকারে প্রায় ১ কোটি ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল তুলেছে সৌদি আরামকো।

এদিকে লিবিয়ার রাষ্ট্রীয় তেল কোম্পানি ন্যাশনাল অয়েল করপোরেশনের চেয়ারম্যান মাসউদ সুলেমান জানিয়েছেন, দেশটির শারারা তেলক্ষেত্রে উৎপাদন আংশিক কমেছে। তবে এর কারণ তিনি জানাননি। সূত্র: রয়টার্স

কে

  • তেল
  • দাম
এ সম্পর্কিত আরও খবর
দেশের বাজারে আজকে কি দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
দেশের বাজারে আজকে কি দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব
জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব
লিটারপ্রতি ১০ টাকা বাড়ল প্যাকেটজাত তরল দুধের দাম
লিটারপ্রতি ১০ টাকা বাড়ল প্যাকেটজাত তরল দুধের দাম
‎এক লাফে দাম বাড়ানো ভোক্তার চাপ, দেশীয় অনুসন্ধানে জোর বিশেষজ্ঞদের
‎এক লাফে দাম বাড়ানো ভোক্তার চাপ, দেশীয় অনুসন্ধানে জোর বিশেষজ্ঞদের
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X