দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজা সিটিতে ইসরায়েলি হামলায় আগে থেকেই ক্ষতিগ্রস্ত একটি ছয়তলা ভবন ধসে অন্তত ১১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচ শিশু রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দক্ষিণ-পশ্চিম গাজা সিটির একটি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে বলে ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফার প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ভবনটি ধসে পড়ার সময় সেখানে থাকা বাসিন্দাদের পাশাপাশি আশপাশে তাঁবুতে অবস্থান করা বাস্তুচ্যুত ফিলিস্তিনিরাও চাপা পড়েন। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ভবনটিতে ৬০ জনের বেশি মানুষ অবস্থান করছিলেন। ইসরায়েলি বোমা হামলায় ভবনটি আগে থেকেই ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছিল।
দুর্ঘটনার পর বুধবার ভোর থেকেই উদ্ধারকাজ শুরু করেন উদ্ধারকর্মীরা। তবে ভারী যন্ত্রপাতি ও প্রয়োজনীয় সরঞ্জামের সংকটের কারণে ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের উদ্ধারে তাদের বেগ পেতে হচ্ছে বলে ওয়াফা জানিয়েছে।
২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় ইসরায়েলি হামলায় হতাহতের ঘটনা অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি শুরুর পর ইসরায়েলি হামলায় ১ হাজার ৩৭৫ ফিলিস্তিনি নিহত এবং ৪ হাজার ৬৮৬ জন আহত হয়েছেন।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে ফিলিস্তিনি নিহতের সংখ্যা প্রায় ৭৪ হাজারে পৌঁছেছে। আহত হয়েছেন ১ লাখ ৭৪ হাজারের বেশি মানুষ বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
সূত্র- টিআরটি ওয়ার্ল্ড
যে আই