দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কর্মক্ষেত্রের ব্যস্ততা, নতুন সিদ্ধান্ত, অর্থনৈতিক চড়াই-উতরাই কিংবা সম্পর্কের টানাপোড়েন; প্রতিটি রাশির জাতক-জাতিকার জন্য আজকের দিনটি নিয়ে আসতে পারে ভিন্ন ভিন্ন অনুভূতি ও অভিজ্ঞতা। কারও বাণিজ্যিক উন্নতির জোরালো সম্ভাবনা থাকলেও, কারও ক্ষেত্রে অর্থব্যয় কিংবা পারিবারিক অস্বস্তি দেখা দিতে পারে। অন্যদিকে প্রেমের সম্পর্কে যেমন শুভসূচনার আভাস রয়েছে, তেমনই রয়েছে সতর্ক থাকার বার্তাও।
একনজরে দেখে নেওয়া যাক মঙ্গলবারের (২৭ অক্টোবর) রাশিফলে আপনার ভাগ্যে কী থাকতে পারে:
মেষ (২১ মার্চ – ১৯ এপ্রিল):
ব্যবসার জন্য খুব ভালো দিন। আর্থিক চাপ মুক্ত হতে ব্যবসায় সময় দিন। শেয়ারে কিছু বিনিয়োগ করতে পারেন। স্ত্রীর জন্য বিশেষ কিছু পরিকল্পনা করতে পারেন, প্রশংসা পাবেন। প্রেমের ক্ষেত্র শুভ। অতিথিদের সঙ্গ উপভোগ করবেন। স্বাস্থ্য ভালো থাকার সম্ভাবনা বেশি। তবে বাবার শরীর নিয়ে কিছু সমস্যা বাড়তে পারে।
বৃষ (২০ এপ্রিল – ২০ মে):
যদি পরিবারের কোনো সদস্যের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে থাকেন তবে ফিরিয়ে দেওয়া ভালো। নয়তো এ নিয়ে অশান্তি হতে পারে। দুপুরের পরে ব্যবসায় খুব ভালো সুযোগ আসতে পারে। সন্তানের জন্য স্ত্রীর সঙ্গে কোনো দরকারি আলোচনা হতে পারে। একা সময় কাটাতে বেশি পছন্দ করবেন। অবসর সময় ধর্মবিষয়ক আলোচনা করে কাটতে পারে।
মিথুন (২১ মে – ২০ জুন):
পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিন। ভালোবাসার মানুষের খারাপ সময়ে তার পাশে থাকুন। সন্তানের জন্য একটু চিন্তা বাড়তে পারে। ঝুঁকিপূর্ণ কাজ থেকে একটু দূরে থাকার চেষ্টা করুন।ব্যবসায় কিছু কেনার জন্য ব্যয় বাড়তে পারে। কর্মীদের সহযোগিতা করুন। দূরের কোনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে যেতে পারে।
কর্কট (২১ জুন – ২২ জুলাই):
নিজের পছন্দমতো কাজ করার জন্য বাড়িতে বিবাদ হতে পারে। অবসরে স্ত্রীর সঙ্গে বেড়াতে যেতে পারেন। সুস্বাস্থ্যের জন্য খাবারের দিকে একটু নজর দিন। ব্যবসার ক্ষেত্র শুভ। তবে ব্যবসায় আরও পরিশ্রম করুন, নিশ্চিত ভাবেই ভালো ফল পেতে পারেন। কর্মক্ষেত্রে অসাধারণ কিছু অভিজ্ঞতা লাভ করতে পারেন।
সিংহ (২৩ জুলাই – ২২ আগস্ট):
অতীতের বিনিয়োগ থেকে উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে। পূর্বপুরুষের সম্পত্তির উত্তরাধিকার পাওয়ার খবর পুরো পরিবারকে খুশি করতে পারে। সময় পেলে অফিসের কাজ সেরে রাখুন। সন্তানের জন্য কিছু খরচ বাড়তে পারে। বাবার সঙ্গে ব্যবসার বিষয়ে কোনো আলোচনা হতে পারে। মন ভালো করা জিনিসের প্রতি আগ্রহী হতে পারেন।
কন্যা (২৩ আগস্ট – ২২ সেপ্টেম্বর):
কর্মক্ষেত্রে কোনো বিবাদে জড়াবেন না। রাগ নিয়ন্ত্রণে রাখুন। কারও দুর্ব্যবহারে মেজাজ খারাপ হয়ে যেতে পারে। সঙ্গীর সঙ্গে কোনো তর্ক করতে যাবেন না। বাবা-মায়ের সঙ্গে আর্থিক বিষয়ে আলোচনা হতে পারে। বন্ধুরা কোনো বিশেষ ব্যক্তির সঙ্গে আলাপ করাবে, যিনি আপনার ব্যবসায় প্রভাব ফেলতে পারেন।
তুলা (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর):
প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক ভালো করার সুযোগ পেতে পারেন। ব্যবসায় গুরুজনের কথা মনোযোগ সহকারে শুনতে হবে, নয়তো সমস্যার মুখোমুখি হতে পারেন। স্ত্রীর সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন। আর্থিক সমস্যা হতে পারে। ভ্রমণের মাধ্যমে প্রেমঘটিত যোগাযোগ বাড়তে পারে।
বৃশ্চিক (২৩ অক্টোবর – ২১ নভেম্বর):
স্বামী-স্ত্রীর মধ্যে বিভেদ দেখা দিতে পারে। অতিথিদের জন্য খরচ বাড়তে পারে। অর্থভাগ্য ভালো হবে না। কেউ ব্যবসায়িক সুবিধা চাইলে উপেক্ষা করুন, কারণ বিপদ হতে পারে। পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা করতে পারেন। ব্যবসার অংশীদারদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন।
ধনু (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর):
মূল্যবান সময় অযথা নষ্ট করা উচিত হবে না। দুপুরের পরে ব্যবসায় কোনো ভালো খবর আসতে পারে। মায়ের শরীরের জন্য ডাক্তারের সঙ্গে আলোচনা হতে পারে। স্বামী বা স্ত্রীর আচরণ আনন্দ দিতে পারে। তবে ভালোবাসার মানুষের সঙ্গে বিবাদ বাধারও সম্ভাবনা আছে। কেনাকাটা খুব ভালো হতে পারে।
মকর (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি):
ভাল-মন্দ মিশিয়ে দিনটি কাটবে। যে কারও সঙ্গে নিজের আর্থিক অবস্থা নিয়ে কথা বলবেন না। পেশাগত জীবনে কোনো ভালো খবর আসতে পারে। সকালের দিকে কোনো বন্ধু বড় পরিমাণ টাকা ধার চাইতে পারে। নতুন ব্যবসার বিষয়ে বাবা-মায়ের সঙ্গে আলোচনা করুন। স্বামী বা স্ত্রীর কারণে পরিশ্রান্ত এবং বিভ্রান্ত থাকবেন। শিল্পীদের জন্য দিনটি খুব ভালো হবে।
কুম্ভ (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি):
পুরোনো বন্ধুর সঙ্গে যোগাযোগ করতে পারেন। কর্মক্ষেত্রে সুনাম হবে। ব্যবসার সমস্যার সমাধান করতে পারবেন। আপনার কোনো আচরণে গুরুজনদের আঘাত লাগতে পারে। আয়ভাগ্য ভালো হওয়ার সম্ভাবনা আছে। পরিবারের সদস্যদের সঙ্গে একটি কঠিন সময়ের সম্মুখীন হতে পারেন। দিনশেষে বাবার সাহায্যে সমস্যার সমাধান হয়ে যাবে।
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ):
গবেষকদের কাজে অগ্রগতির সম্ভাবনা আছে। অতীতের খারাপ ঘটনার বিষয়ে কথা বলা এড়িয়ে চলুন। সকালের দিকে বাজে কথায় সময় নষ্ট না করে চুপ থাকাই শ্রেয়। ভালোবাসার মানুষের সঙ্গ উপভোগ করুন।
বাড়ির লোক কোনো অসুবিধার কথা বলতে পারে। পরিবার-সহ কোনো নিকট আত্মীয়ের সঙ্গে দেখা করার পরিকল্পনা করতে পারেন।
কে