দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিগত ১৭ বছরে আওয়ামী লীগ সরকারের আমলে দেশের স্বাস্থ্য খাতে চরম অবহেলা ও লুটপাট হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
রোববার (১৬ আগস্ট) সকালে ঝটিকা সফরে ঝিনাইদহের মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগের সরকারের রেখে যাওয়া অবহেলিত স্বাস্থ্য খাতে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আগামী তিন বছরের মধ্যে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে নয়তলা বিশিষ্ট আধুনিক স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নীত করা হবে। তিন ধাপে দেশের সব ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করা হবে।
তিনি অভিযোগ করেন, আগের সরকারের আমলে হাসপাতালের ওষুধ কেনাকাটাতেও দুর্নীতি হয়েছে। মানুষের জন্য বরাদ্দ সরকারি ওষুধ, অ্যান্টি-র্যাবিস ভ্যাকসিন, অ্যান্টিভেনমসহ জরুরি ইনজেকশন হাসপাতালের বাইরে বিক্রি করা হতো। রোগীদের প্রয়োজনীয় ওষুধ দেওয়া হতো না। অনেক হাসপাতালে চিকিৎসকেরা নিয়মিত উপস্থিত থাকতেন না এবং রোগীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হতো।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘কেবল স্বাস্থ্যখাত নয়, বরং স্বাস্থ্যখাতের গোটা পদ্ধতিই পরিবর্তন করে দিচ্ছি। নতুন একটি শৃঙ্খলার মধ্যে চিকিৎসা পদ্ধতিকে আনতে চাচ্ছি।’
চিকিৎসক ও ওষুধের সংকট নিরসন এবং রোগীদের সেবা সহজ করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, সরকারি স্বাস্থ্যসেবার প্রতি সাধারণ মানুষের আস্থা ফেরাতে পরিকল্পনা বাস্তবায়নে কোনো ছাড় দেওয়া হবে না।
এর আগে সকালে মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি চিকিৎসা নিতে আসা রোগীদের খোঁজখবর নেন এবং স্বাস্থ্যসেবা ও খাবারের মান নিয়ে রোগী ও তাঁদের স্বজনদের সঙ্গে কথা বলেন।
এমএম/