দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গুতে ৩৭ জনের মৃত্যু হলো। সর্বশেষ তিনজনের মৃত্যু হয়েছে বরিশাল, খুলনা ও ঢাকা উত্তর এলাকায়।
সোমবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
এসময়ে হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন ৩৭২ জন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ১০ হাজার ৮৫৭ জন । শেষ ২৪ ঘণ্টায় ৩৪৬ জনসহ হাসপাতাল থেকে এখন পর্যন্ত ছাড় পেয়েছেন ৯ হাজার ৭৮৬ ডেঙ্গু রোগী।
বিভাগভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সর্বোচ্চ ১৭৭ জন রয়েছেন ঢাকা বিভাগে। এ ছাড়া বরিশাল বিভাগে ৬৭, চট্টগ্রাম ৫৪, খুলনা বিভাগে ৪৩ জন, ময়মনসিংহে ২১, রাজশাহীতে ৪ জন ভর্তি হয়েছেন।
কেএম