দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় মশক নিধন কার্যক্রমের পাশাপাশি নাগরিকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম।
সোমবার (৮ জুন) বিকেলে ঢাকা-৯ আসনের স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে আয়োজিত নাগরিক সেবা ও মশক নিয়ন্ত্রণ বিষয়ক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগ নয়, নিজ নিজ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণও জরুরি। আগামী দুই বছরের মধ্যে পরিচ্ছন্নতা ও নাগরিক সেবায় দৃশ্যমান পরিবর্তন আনা হবে দক্ষিণ সিটিতে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় সংসদ সদস্য হাবিবুর রশিদ হাবিব বলেন, যেকোনো মূল্যে মশক নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে।
এমএম/