দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মারা যাওয়ার ঘটনায় প্রত্যেক পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ভুক্তভোগী পরিবার ও কর্তৃপক্ষের যৌথ আলোচনায় এই ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে।
রোববার (৭ জুন) ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে মধ্যস্থতাকারী আইনজীবী মোহাম্মদ শিশির মনির নিজ চেম্বারে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ৬ শিশুর মৃত্যুর ঘটনায় প্রত্যেক পরিবারকে ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়া সিদ্ধান্ত হয়েছে। এছাড়া আগে ঘোষিত অন্যান্য সুযোগ-সুবিধাও বহাল থাকবে। ৬ শিশুর পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের যৌথ আলোচনার ভিত্তিতে এই ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে। এ সময় প্রত্যেক শিশুর পরিবারকে ইতোমধ্যে ১০ লাখ টাকা করে দেয়া হয়েছে বলেও জানান তিনি।
অপর এক প্রশ্নের জবাবে আইনজীবী শিশির মনির জানান, ৬ শিশুর মৃত্যুর ঘটনায় শোকজের জবাব দিতে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে ৪৮ ঘণ্টা সময় চেয়েছে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। তিনি বলেন, ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে কেন লাইসেন্স বাতিল হবে না, স্বাস্থ্য অধিদপ্তরকে সেই জবাব দিতে আরও ৪৮ ঘণ্টা অর্থাৎ আগামী ৯ জুন পর্যন্ত সময় চেয়েছে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। আইনজীবীকে সামনে রেখে সশরীরে জবাব দিতে চায় হাসপাতালটি।
এর আগে গত ২৭ মে ভোরে আদ-দ্বীন হাসপাতালের দ্বিতীয় তলার পোস্ট-অপারেটিভ (পোস্ট ডেলিভারি) ওয়ার্ডে সকাল ৬টা থেকে ৯টার মধ্যে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে।
ঐদিনই সন্ধ্যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিতে ছয় শিশুর মৃত্যু হয়েছে বলে বলা হয় তদন্ত কমিটির প্রতিবেদনে।
এমএম