দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সুলভ মূল্যে মানসম্মত ও নির্ভরযোগ্য ঔষধ নিশ্চিতে নিজস্ব ফার্মেসি উদ্বোধন করলে বারডেম হাসপাতাল। বেশি দাম ও মানহীন ওষুধের ঝুঁকি বিবেচনায় হাসপাতালের অভ্যন্তরে এ সেবা চালু করা হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) সকালে রাজধানীর শাহবাগে বারডেম হাসপাতালের বহির্বিভাগে এ ফার্মেসি উদ্বোধন করা হয়।
হাসপাতালের মহাপরিচালক ডা. মির্জা এম হাসান ফয়সাল জানান, প্রতিদিন গড়ে চার হাজারেরও বেশি রোগী চিকিৎসাসেবা গ্রহণের জন্য হাসপাতালে আসেন। দীর্ঘদিন ধরে হাসপাতালের নিজস্ব ইনডোর বা আউটডোর ফার্মেসি না থাকায় রোগীদের বাইরে গিয়ে ঔষধ সংগ্রহ করতে হতো। এতে বেশি দাম ও মানহীন ওষুধের ঝুঁকি বিবেচনায় হাসপাতালের অভ্যন্তরে এ সেবা চালু করা হয় বলে জানান ।
তিনি বলেন, বারডেম হাসপাতালে আগত রোগীদের যথাযথ, নিরাপদ ও স্বল্পমূল্যে ঔষধ প্রাপ্তি নিশ্চিত করতেই এই বহির্বিভাগ মেডিসিন ফার্মেসি চালু করা হয়েছে। এর ফলে রোগীরা হাসপাতাল চত্বরেই নির্ভরযোগ্য ও মানসম্মত ঔষধ সংগ্রহ করতে পারবেন। আমরা বিশ্বাস করি, এই উদ্যোগ হাসপাতালের সেবার মান ও সুনাম আরও বৃদ্ধি করবে।
এবি/