• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • স্বাস্থ্য

বিএমইউর ৯৭৬ কোটি টাকার বাজেট অনুমোদন, গবেষণায় বরাদ্দ ৩৮ কোটি

দেশ টিভি ডেস্ক
  ২৮ জুন ২০২৫, ১৯:৩৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ২০২৫–২০২৬ অর্থবছরের জন্য ৯৭৬ কোটি ১১ লাখ ৫ হাজার টাকার বাজেট অনুমোদন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট এটি অনুমোদন করে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (২৮ জুন) শহীদ ডা. মিল্টন হলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৭তম সিন্ডিকেট সভায় এই বাজেট অনুমোদিত হয়। সভায় বাজেট উপস্থাপন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার।

বাজেটে গবেষণা ও প্রশিক্ষণ খাতে বরাদ্দ রাখা হয়েছে ৩৮ কোটি ২০ লাখ টাকা-এর মধ্যে গবেষণায় ৩৭ কোটি ১০ লাখ এবং প্রশিক্ষণে ১ কোটি ১০ লাখ। চিকিৎসা ও শৈল্য (এমএসআর) খাতে বরাদ্দ ৮৭ কোটি টাকা। মেধাবৃত্তি ও ছাত্র সহায়তা খাতে রাখা হয়েছে ২১৭ কোটি ৩২ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া পূর্ত সংরক্ষণে ৯ কোটি, পরিষ্কার-পরিচ্ছন্নতায় ২৩ কোটি এবং যন্ত্রাংশ ও পণ্যসেবায় বরাদ্দ রয়েছে যথাক্রমে ৪০ কোটি ও ২৫ কোটি টাকা।

জানা গেছে, বাজেটে বেতন খাতে ২৩৩ কোটি ২৬ লাখ ৩১ হাজার টাকা, ভাতা ১৯০ কোটি ২৭ লাখ টাকা, পেনশন ৪৫ কোটি ১৫ লাখ ২৪ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়াও বাজেট বাস্তবায়নে সম্ভাব্য আয় হিসেবে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে ৫৬৮ কোটি ৩৭ লাখ টাকা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় থেকে ১৪৪ কোটি ৮৬ লাখ টাকা, নিজস্ব আয় ১৩৫ কোটি টাকা ধরা হয়েছে।

সিন্ডিকেট সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ডা. শাহিনুল আলম জানান, চীনের কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এক সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে গবেষণা ও শিক্ষা উন্নয়নের নতুন পথ উন্মুক্ত হয়েছে। এ পর্যন্ত ৮১ জন শিক্ষক ও ৫৪৯ জন শিক্ষার্থীকে গবেষণার জন্য গ্র্যান্ট দেওয়া হয়েছে। বাজেট বাস্তবায়ন ও ক্রয় সংক্রান্ত দক্ষতা বাড়াতে ৪৩৭ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

তিনি বলেন, রোগীদের বিনামূল্যে ওষুধ দিতে বাজেটে বরাদ্দ বাড়িয়ে ১২ কোটি টাকা করা হয়েছে। তথ্যপ্রযুক্তি, ইনফেকশন কন্ট্রোল এবং পাঠ্যপুস্তক ও সাময়িকী ক্রয়েও বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মুজিবুর রহমান হাওলাদার, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, ইউজিসি সদস্য অধ্যাপক তানজীম উদ্দিন খান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর, বিএমডিসি সভাপতি অধ্যাপক সাইফুল ইসলাম, বিএসিপিএস সভাপতি অধ্যাপক সহিদুল্লা, এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।

এফএইচ/

  • বিএমইউ
  • বাজেট অনুমোদন
এ সম্পর্কিত আরও খবর
২০ বছরে একটি জেনারেশন নষ্ট হয়েছে: বিএমইউ উপাচার্য
২০ বছরে একটি জেনারেশন নষ্ট হয়েছে: বিএমইউ উপাচার্য
বিএমইউর সহযোগী অধ্যাপক ডা. চন্দন কুমার রায় আর নেই
বিএমইউর সহযোগী অধ্যাপক ডা. চন্দন কুমার রায় আর নেই
৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন
৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন
বিএমইউ প্রশাসনিক কাঠামোয় বড় রদবদল, নতুন ২০ মুখ
বিএমইউ প্রশাসনিক কাঠামোয় বড় রদবদল, নতুন ২০ মুখ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।