দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০২২ সালের সেপ্টেম্বরে অনেকটা ঢাকঢোল পিটিয়ে উদ্বোধন করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতাল। উদ্বোধনের দুই বছর পেরিয়ে গেলেও বিশ্বমানের সেবা দেওয়ার স্বপ্ন দেখিয়ে চালু হওয়া বিশেষায়িত এ হাসপাতালটি এখন নানা সংকটে অকেজো হয়ে আছে।
উন্নতমানের যন্ত্রপাতি কেনার কথা বলা হলেও সেখানেও হয়েছে বড় ধরনের হরি-লুট। কাজ না থাকায় অলস পড়ে থেকে নষ্ট হওয়ার ঝুঁকিতে আইসিইউ, ল্যাব ও অপারেশন থিয়েটারসহ প্রায় ৫০০ কোটি টাকার যন্ত্রপাতি।
উদ্বোধনের দুই বছরেও ব্যবহার হচ্ছে না ১০০ শয্যার জরুরি ইউনিট, ছয়টি ভিভিআইপি, ২২টি ভিআইপি ও ২৫টি ডিলাক্স কেবিন। ফাঁকা পরে আছে আইসিইউর ১০০টি বেড। সংশ্লিষ্টরা বলছেন, পরিকল্পনা ছাড়া লোক দেখানো উদ্বোধন আর বিএসএমএমইউয়ের সাবেক ভিসি শারফুদ্দিন আহমেদের নজিরবিহীন অপকর্মে অচল হয়ে আছে সুপার স্পেশালাইজড হাসপাতাল।
শারফুদ্দিন আহমেদ অর্থের বিনিময়ে ও স্বজনপ্রীতির মাধ্যমে অদক্ষ মেডিকেল অফিসার, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ দিয়েছেন বলে জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডা. শেখ ফরহাদ।
হাসপাতালটি পুরোদমে সেবা চালু করতে না পারার কারণ হিসেবে জনবল সংকটকেই দায়ী করছেন ভিসি অধ্যাপক ডা. সায়েদুর রহমান। সংকট নিরসনে ইতোমধ্যেই কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি।
সকল সমস্যা দূর করে দ্রুততম সময়ে সুপার স্পেশালাইজড হাসপাতালে উন্নত চিকিৎসাসেবা শুরু হোক এমনটাই প্রত্যাশা চিকিৎসকসহ সাধারণ মানুষের।
কে