দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের সব সরকারি হাসপাতালের ভেতরে ইজারার মেয়াদোত্তীর্ণ ফার্মেসি ও অনুমোদনহীন অবৈধ ক্যান্টিনের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। পাশাপাশি নতুন করে অনুমোদন না দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (০৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, দেশের সকল মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, জেলা সদর, জেনারেল হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে অবস্থিত অবৈধ, অনুমোদনবিহীন, ইজারার মেয়াদোত্তীর্ণ ফার্মেসি, ক্যান্টিন বা ক্যাফেটেরিয়ার কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে হবে।
এসব প্রতিষ্ঠানের কাছে যদি সরকারের কোনো বকেয়া পাওনাদি থেকে থাকে তা আদায় করে অপসারণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
ডিপি/