দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে এমন তথ্য পাওয়া যায়নি। তবে এ সময়ে শনাক্ত হয়েছে আরও ১৬ জন। করোনার শুরু থেকে এ পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৯ হাজার ৮১৬ জনে। আর মারা গেছে ২৯ হাজার ৪৯৩ জন।
শুক্রবার (১৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ২৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ২০ লাখ ১৭ হাজার ২৯৪ জন। গত ২৪ ঘণ্টায় ৩৮৮ জনের করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার চার দশমিক ১২ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক শূন্য সাত শতাংশ।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
জেডএ