• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • স্বাস্থ্য

বাংলাদেশ থেকে প্রশিক্ষণ নেবে ভুটানের ডাক্তার-নার্সরা

দেশ টিভি ডেস্ক
  ২৬ মার্চ ২০২৪, ১৩:৪১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

ভুটানে একটি বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট বানিয়ে দেবে বলে দেশটির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। এজন্য ভুটানের ডাক্তার ও নার্সরা বাংলাদেশ থেকে প্রশিক্ষণ নেবে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মঙ্গলবার (২৬ মার্চ) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাংবাদিকদের এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

এর আগে সকালে এ ইনস্টিটিউট পরিদর্শন করেন ভুটানের রাজা জিগমে খেসার নামগুয়েল ওয়াংচুক ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভুটানের রাজা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ আজ আমাদের হাসপাতালে প্রথম যান এবং অনেকক্ষণ অবস্থান করেন। তারা হাসপাতালটি ঘুরে দেখেছেন, বিভিন্ন ওয়ার্ড দেখলেন, বিভিন্ন কার্যক্রম সম্বন্ধে আমাদের সঙ্গে আলাপ করলেন।

তিনি বলেন, ভুটানে আমরা একটি বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট বানিয়ে দেব বলে গতকাল একটি চুক্তি স্বাক্ষর করেছি। আমার ভুটানে রাজাকে জানিয়েছি ডাক্তারদের ট্রেনিংয়ের একটা প্রোগ্রাম করব। ভুটান থেকে ডাক্তাররা আমাদের দেশে আসবে, নার্সরাও আমাদের দেশে আসবে। আমাদের এ হাসপাতালে ট্রেনিং নেবে।

হাসপাতালটি কখন চালু করা যাবে– জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আজ ভুটানের স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা হলো। উনারা একটি জায়গা ঠিক করে আমাদের জানাবেন। তারপর হয়ত আমরা যাব। এরপর গিয়ে দেখব যে জায়গাটি কোথায়। কাজ শুরু করতে তো সর্বনিম্ন দুই বছর লাগবেই।

তিনি বলেন, ভুটানের চিকিৎসকরা আমাদের দেশে এসে ট্রেনিং করবে। এটা বার্ন ও প্লাস্টিক সার্জারি দিয়ে শুরু করব। শুধু এটাই নয়, মেডিসিন, সার্জারিসহ সব জায়গায় যেন আমরা একটা ভালো সম্পর্ক করতে পারি, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আমি সেটিই বলছি।

ডা. সামন্ত লাল সেন বলেন, ভুটানের রাজা খুশি হয়েছেন, আমাদের ডাক্তারদের ভূয়সী প্রশংসা করেছেন। উনি বলেছেন যে আমি এত খুশি হয়েছি যে এরকম প্রোগ্রাম ভবিষ্যতে আরও করব। শেষে এটাও বলে গেছেন আবার যখন বাংলাদেশে আসবেন তখন এ হাসপাতাল দেখতে আসবেন।

আরও পড়ুন

স্বাস্থ্যমন্ত্রীর কাছে ল্যাবএইডের বিরুদ্ধে লিখিত অভিযোগ

ডা. সামন্ত লাল সেন বলেন, আর আমাদের সায়মা ওয়াজেদ কিছুদিন আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হয়েছেন। উনার সঙ্গে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি বৈঠক হয়।

সায়মা ওয়াজেদ এ হাসপাতাল দেখে খুব খুশি হয়েছেন জানিয়ে মন্ত্রী বলেন, উনি আমাকে বললেন যে আরও কীভাবে উন্নতি করতে পারি, বাইরে বার্ন ইউনিট কীভাবে বাড়াতে পারি, যদি বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোনো সহায়তা লাগে, উনারা করবেন।

এফএইচ

  • ভুটান
  • বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট
  • বাংলাদেশ
  • স্বাস্থ্যমন্ত্রী
এ সম্পর্কিত আরও খবর
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১৭
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১৭
বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিতে রাশিয়াকে রাষ্ট্রপতির আহ্বান
বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিতে রাশিয়াকে রাষ্ট্রপতির আহ্বান
মেক্সিকোতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল
মেক্সিকোতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল
ভারতে ১৩ বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার
ভারতে ১৩ বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।