• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • স্বাস্থ্য

হাসপাতালে চিকিৎসককে না পেয়ে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

দেশ টিভি ডেস্ক
  ০৬ মার্চ ২০২৪, ২২:৪৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

কর্মক্ষেত্রে অননুমোদিত অনুপস্থিতজনিত কারণে জৈন্তাপুর উপজেলা পরিবার পরিকল্পনা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা রেন্টু পুরকায়স্থকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বুধবার (৬ মার্চ) দুপুরে সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বিশ্বনাথ স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয়ে দু’টি ঝটিকা অভিযান পরিচালনা করেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কর্তৃক কার্যালয় পরিদর্শনকালীন অফিসে অননুমোদিত অনুপস্থিত থাকা এবং সরকারি কর্তব্যে অবহেলা ও দায়িত্বহীনতার জন্য রেন্টু পুরকায়স্থকে নির্দেশক্রমে সাময়িক বরখাস্ত করা হয়েছে মর্মে উল্লেখ করে বুধবার মন্ত্রণালয়ের উপসচিব শারমিন ইয়াসমিন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন ইতোমধ্যেই জারি করা হয়েছে।

অভিযানকালে স্বাস্থ্যমন্ত্রী জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর অপারেশন থিয়েটার, পুরুষ ও মহিলা ওয়ার্ড রুম, স্টাফ কোয়ার্টারসহ বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন। স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে উপস্থিত ইনডোর ও আউটডোর রোগীদের সাথে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজ নেন। পরিদর্শনকালে জৈন্তাপুর কমপ্লেক্সে বেশকিছু অনিয়ম দেখতে পান স্বাস্থ্যমন্ত্রী। সেখানে কমপ্লেক্স চত্তরে সহজে দৃষ্টিযোগ্য স্থানে চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বারের স্থান পরিবর্তন সংক্রান্ত বিজ্ঞাপন দেখে বিষ্ময় প্রকাশ করে উপস্থিত স্বাস্থ্য কর্মকর্তাদের এর কারণ ব্যাখ্যা করার নির্দেশ দেন।

স্বাস্থ্যমন্ত্রী এ সময় উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘একটি সরকারি প্রতিষ্ঠানের ভেতরে দৃষ্টিযোগ্য স্থানে চিকিৎসকদের স্থান পরিবর্তন সংক্রান্ত বিজ্ঞাপন কীভাবে থাকতে পারে? প্রাইভেট ক্লিনিক ও চেম্বারের সাথে এই সরকারি স্বাস্থ্যকেন্দ্রের কারো স্বার্থ না থাকলে এটি হতে পারতো না।’

স্বাস্থ্যমন্ত্রী সেখানে হাত পরিষ্কার করতে হ্যান্ড স্যানিটাইজার চাইলে উপস্থিত কর্মকর্তারা সেটি দিতে ব্যর্থ হলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘একটি সরকারি স্বাস্থ্যকেন্দ্র চলছে অথছ সেখানে কোন হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা হয় না। এটি কীভাবে হতে পারে? একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকার কোটি কোটি টাকা ব্যয় করে ঐ উপজেলার মানুষদের স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য। কিন্তু স্বাস্থ্যসেবা যারা দিবেন তারা যদি দায়িত্বশীল না থাকেন তাহলে তো সাধারণ মানুষ উপকৃত হবে না। সরকার যে জন্য বিনামূল্যে মানুষকে স্বাস্থ্যসেবা দিতে চাচ্ছে সেটিও পূরণ হবে না। আমি পরিষ্কার ভাষায় এখানে বলে যাচ্ছি, আমি শুধু বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রের ত্রুটিই দেখবো না। সরকারি হাসপাতালে এ ধরনের অব্যবস্থাপনা হলে সংশ্লিষ্ট কেউই মাফ পাবে না।’

স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যকেন্দ্রটির ইমার্জেন্সি রুম অত্যন্ত ছোট দেখতে পেয়ে কক্ষটিকে বড় করার নির্দেশনা দেন। অপারেশন থিয়েটার থাকার পরও সেগুলোতে কোনো রোগীর অপারেশন হতে না পারার জন্য মন্ত্রী এ সময় উপস্থিত কর্মকর্তাদের প্রতি উষ্মা প্রকাশ করেন। অন্যান্য কক্ষ পরিদর্শন করে সেগুলো আরও মেরামত করার নির্দেশ দেন এবং এখানকার প্রয়োজনীয় যন্ত্রপাতি ও লোকবলের চাহিদা জানিয়ে মন্ত্রণালয়ে চিঠি দিতে বলেন। স্বাস্থ্যমন্ত্রী এ সময় কিছুদিন আগে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সন্ত্রাসী কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত কক্ষও পরিদর্শন করেন।

স্বাস্থ্যমন্ত্রী এরপর গত ৫ ফেব্রুয়ারি মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় ৩ জন স্থানীয় ব্যক্তির নিহত হওয়ার ঘটনায় নিহতদের আত্মার প্রতি শান্তি কামনা করে শোক ও দুঃখ প্রকাশ করেন। স্বাস্থ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনায় নিহত একজনের পিতা জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগ নেতা লিয়াকত আলীর বাসায় যান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এর কিছু সময় পর স্বাস্থ্যমন্ত্রী বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। তিনি এই স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করে এখানে সব স্বাস্থ্যকর্মীদের কর্মস্থলে উপস্থিত দেখতে পান। স্বাস্থ্যমন্ত্রী বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে এখানকার কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। স্বাস্থ্যমন্ত্রী বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত স্বাস্থ্যকর্মীদের একত্র করে প্রয়োজনীয় কিছু দিক নির্দেশনা দেন এবং চিকিৎসা সেবা দিতে সবাইকে আরও সতর্ক থাকতে বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমি কোনো মিডিয়ায় এই স্বাস্থ্যকেন্দ্র নিয়ে নেতিবাচক খবর দেখতে চাই না। স্বাস্থ্যকেন্দ্র মানুষের স্বাস্থ্যসেবার জন্য। কাজেই মানুষ যেন সঠিক সেবা পায়, রোগীরা যেন অসম্মানিত না হয় সেটি সবার আগে সবাইকেই খেয়াল করতে হবে।’

অভিযান চলাকালে স্থানীয় এমপি ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম, বিএমএ মহাসচিব এহতেশামুল হক চৌধুরী, সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), সিভিল সার্জন সিলেট সহ অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তারা স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।

এও

  • স্বাস্থ্য
  • স্বাস্থ্যমন্ত্রী
  • চিকিৎসককে বরখাস্ত
এ সম্পর্কিত আরও খবর
ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৪
ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৪
বাংলাদেশ থেকে ওষুধ নিতে চায় পাকিস্তান 
বাংলাদেশ থেকে ওষুধ নিতে চায় পাকিস্তান 
সাবেক স্বাস্থ্যমন্ত্রীসহ ৬ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলার অনুমোদন
সাবেক স্বাস্থ্যমন্ত্রীসহ ৬ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলার অনুমোদন
দেশ টিভির সঙ্গে ইনসাফ বারাকাহ হাসপাতালের স্বাস্থ্যসেবা চুক্তি 
দেশ টিভির সঙ্গে ইনসাফ বারাকাহ হাসপাতালের স্বাস্থ্যসেবা চুক্তি 
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।