দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশে দ্বিতীয়বারের মতো ‘ব্রেন ডেড’ একজনের কিডনি অন্য দুজনের শরীরে প্রতিস্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাত ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এবং কিডনি ফাউন্ডেশন হাসপাতালে কিডনি প্রতিস্থাপন করা হয়।
ঢাকার কামরাঙ্গীচরের বাসিন্দা ৩৮ বছর বয়সী মো. মাসুম আলম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের আইসিউতে ব্রেন ডেথ হন। তার অভিভাবকরা তাকে ক্যাডাভার হিসেবে অঙ্গদানের সম্মতি প্রদান করেন। মো. মাসুমের কিডনির একটি গ্রহণ করেন মহাখালীর ৪৯ বছরের মোসাম্মৎ তাহমিনা ইয়াসিন। অপরটি প্রতিস্থাপন করা হয় ভোলার বাসিন্দা জাকির নামে এক রোগীর দেহে।
ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্ট পদ্ধতিতে এ কিডনি প্রতিস্থাপন করা হয়। এর প্রধান ছিলেন সার্জন অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল।ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্টের শুরুতে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ কেবিন ব্লকের ওটিতে আসেন। দাতা মো. মাসুমের পরিবারের সদস্য ও গ্রহীতার স্বজনদের সঙ্গে কথা বলেন।
বিএসএমএমইউ উপাচার্য গণমাধ্যমকে বলেন, ‘৩৮ বছরের একজন পুরুষকে বৃহস্পতিবার ব্রেইন ডেড ঘোষণা করা হয়। তিনি মস্তিষ্কে আঘাতজনিত কারণে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। ৫ দিন আগে হাসপাতালে ভর্তি হন তিনি। তিনি পুরোপুরি অজ্ঞান ছিলেন। এর আগেও তিনি আমাদের আইসিইউতে ছিলেন। আজকে আমরা তাকে ক্লিনিক্যালি ডেড ঘোষণা করি। তিনি দেশবাসীর কাছে কিডনি দাতারর আত্মার মাগফেরাত কামনায় দোয়া চান।
এফএইচ