দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৬৬ জন।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪৪৫ জনে। অন্যদিকে একই সময়ে মোট আক্রান্তের সংখ্যা হয়ে গেল ১ লাখ ৪২ হাজার ৭৭৫ জন।
এদিকে, মাস হিসেবে চলতি বছরে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু হয়েছে অক্টোবরে। সদ্য বিদায়ী এ মাসে এডিস মশাবাহিত রোগটিতে প্রাণ গেছে ১৭৪ জনের। গত সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৪৮ জনের মৃত্যু হয়েছিল।
প্রসঙ্গত, গত বছর সারাদেশে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। মারা যান ৪১৩ জন। তার আগে ২০২৪ সালে আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন।
কেএম